উপ মহাব্যবস্থাপক নেবে হোলসেল ক্লাব
সুপার ষ্টোর হোলসেল ক্লাব লিমিটেডে উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) নিয়োগ দেয়া হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সিএন্ডএফের কাজে ১২ থেকে ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা পদটিতে আবেদন করতে পারবেন। কাস্টমস সরকার, জেটি সরকার এবং বন্দর হতে মালামাল খালাস করার যাবতীয় কার্যক্রম স্বতন্ত্রভাবে পরিচালনায় সক্ষম হতে হবে। বৃহৎ শিল্পগােষ্ঠীর আমদানী ও রপ্তানী কার্যক্রমসহ পণ্যের এইচএস কোড এবং এসআরও সম্পর্কে ধারণা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র ২৬ নভেম্বরের মধ্যে ইমেইল করতে হবে jobs@jamunagroup-bd.com ঠিকানায়। অথবা হার্ডকপি পাঠাতে হবে 'মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯' ঠিকানায়।
