ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ে চাকরির সুযোগ
সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ওয়েব-জিআইএস প্রোগ্রামার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জিও স্পেশিয়াল সায়েন্স/ কম্পিউটার সায়েন্স/ ইইই বা গণিতে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে ধারণা এবং জিআইএস বেইজড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্য প্রার্থীরা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৭ নভেম্বর পর্যন্ত।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন jobs.tbsnews@gmail.com ঠিকানায়।
