Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
আইএসএসবির মনোবিদদের সেশনে অংশ নেবেন ক্রিকেটাররা

খেলা

টিবিএস রিপোর্ট
28 May, 2022, 08:00 pm
Last modified: 28 May, 2022, 08:21 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএসবির মনোবিদদের সেশনে অংশ নেবেন ক্রিকেটাররা

১৫ বছর আগে সামরিক প্রশিক্ষণে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের উন্নতি ছিল চোখে পড়ার মতো। আরও একবার সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে বিসিবি। তবে এবার শারীরিক ফিটনেস নয়, মানসিক ফিটনেস নিয়ে কাজ করা হবে।
টিবিএস রিপোর্ট
28 May, 2022, 08:00 pm
Last modified: 28 May, 2022, 08:21 pm

সারা বছরই ব্যস্ত সময় পার করতে হয় ক্রিকেটারদের, টানা সূচিতে দম ফেলার উপায় নেই। ঘুরে বেড়াতে হয় দেশ থেকে বিদেশে। ম্যাচ অনুশীলন, স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি কাজ করতে হয় ফিটনেস নিয়ে। ফিটনেসের উন্নতির জন্য ২০০৭ সালে সিলেট সেনানিবাসে ক্রিকেটারদের বুট ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

১৫ বছর আগের সেই সামরিক প্রশিক্ষণে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। আরও একবার সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনায় বিসিবি। তবে এবার শারীরিক ফিটনেস নয়, মানসিক ফিটনেসের উন্নতির জন্য সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (আইএসএসবি) মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের কয়েকটি সেশন আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যে একটি সেশন করার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটি সেশন করা হবে। এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির এই পরিচালক শনিবার বলেন, 'প্রতিরক্ষা বাহিনীর আইএসএসবির সঙ্গে আমাদের ইতোমধ্যে কথা হয়েছে। বিস্তারিতভাবেই কথা বলেছি। চট্টগ্রাম টেস্ট শেষে ২০ মে একটা সেশন হওয়ার কথা ছিল, সব পরিকল্পনাও করা ছিল। কিন্তু প্রচণ্ড গরমে খেলে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়ে, রিকভারি করা জরুরি ছিল। এ কারণে সেশনটা হয়নি।'

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। এর আগে দুটি সেশন করার পরিকল্পনা বিসিবির। জালাল ইউনুস বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটি সেশন করানোর পরিকল্পনা আমাদের। দলের সবার সঙ্গে তারা (মনোবিদ) কথা বলবেন, দরকার হলে ব্যক্তিগত সেশনও করবেন। এই মুহূর্তে কয়েকজন ক্রিকেটার দেশের বাইরে, ঢাকার বাইরে আছে কয়েকজন। আইএসএসবির ওদের সঙ্গে কথা বলে সময় ঠিক করব। সব ক্রিকেটারই থাকবে।'

আইএসএসবির মনোবিদদেরকে ইতোমধ্যে ক্রিকেটারদের প্রোফাইল দেওয়া হয়েছে। তাদের সঙ্গে বৈঠক করে এসেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বাংলাদেশের সব ক্রিকেটাকে চেনেন আইএসএসবির মনোবিদরা। ক্রিকেটারদের খুঁটিনাটি অনেক কিছুও জানেন তারা। 

জালাল ইউনুস বলেন, 'অনেক ভালো ভালো সাইকোলজিস্ট আছে আইএসএসবির। বাছাই করার আগে ক্যাডেটদের মানসিকতা নিয়ে অনেক পড়াশোনা করেন তারা। এটা অনেক বিশদ ব্যাপার, খুব ভালোভাবে জানেন তারা। এ ছাড়া ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করেন তারা। প্রতিটি ক্রিকেটারকে তারা চেনেন, তাদের সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানেনও।'

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ড্র করলেও মিরপুরে চরম ব্যাটিং ব্যর্থতায় ১০ উইকেটের বড় হার মেনে নিতে হয় মুমিনুল হকের দলকে। মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সাকিব আল হাসান জানিয়েছিলেন, স্কিল বা শারীরিক ঘাটতির চেয়ে বাংলাদেশের ক্রিকেটারদের বড় সমস্যা মনস্তাত্ত্বিক। এবার সেটা নিয়েই কাজ করতে যাচ্ছে বিসিবি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বিসিবি / ক্রিকেটার / মনোবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net