Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
‘মাঙ্কিগেট কেলেঙ্কারি' মানসিকভাবে বিপর্যস্ত করেছিল, মৃত্যুর আগে ব্রেট লিকে জানিয়েছিলেন সাইমন্ডস    

খেলা

টিবিএস ডেস্ক
15 May, 2022, 12:50 pm
Last modified: 16 May, 2022, 02:59 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের

‘মাঙ্কিগেট কেলেঙ্কারি' মানসিকভাবে বিপর্যস্ত করেছিল, মৃত্যুর আগে ব্রেট লিকে জানিয়েছিলেন সাইমন্ডস    

সাইমন্ডস জানিয়েছিলেন, মাঙ্কিগেট বিতর্ক তাঁকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করেছিল। সেসময় তাঁর উপর চাপ বাড়ছিল, স্বাভাবিক থাকতে প্রচুর মদ খেতেও শুরু করেছিলেন।
টিবিএস ডেস্ক
15 May, 2022, 12:50 pm
Last modified: 16 May, 2022, 02:59 pm
অ্যান্ড্রু সাইমন্ডস। ছবি: সংগৃহীত

মাত্র তিন সপ্তাহ আগের কথা। ব্রেট লির সঙ্গে পডকাস্টে আড্ডা মারতে বসেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। সম্ভবত সেটিই ছিল তাঁর শেষ সাক্ষাৎকার। সেখানে চিরবিতর্কিত মাঙ্কিগেট নিয়ে কথা বলেছিলেন সাইমন্ডস।

২০০৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় ওই ঘটনা ঘটে। সিডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহের সঙ্গে বাগযুদ্ধে জড়ান সাইমন্ডস। ক্রিকেট মাঠে স্লেজিং-পাল্টা স্লেজিংকে ঘিরেই জন্ম মাঙ্কিগেট বিতর্কের। সাইমন্ডসের অভিযোগ ছিল, হরভজন তাঁর প্রতি বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। যে অভিযোগকে ঘিরে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া। ম্যাচ রেফারির শুনানিতে যেতে হয় শচীন তেন্ডুলকরকে পর্যন্ত। হরভজনের সঙ্গে সাইমন্ডসের বাগযুদ্ধ কয়েক মাস আগেই শুরু হয়েছিল, অস্ট্রেলিয়ার ভারত সফরের সময় থেকে। 

সাইমন্ডস জানিয়েছিলেন, ''কয়েক জন সতীর্থ জানায় যে হরভজন আমাকে বাঁদর (মাঙ্কি) বলে ডেকেছে। এটা শুনে প্রচন্ড রেগে গিয়েছিলাম। যারা বিষয়টা আমাকে জানিয়েছিল, তারা সেই ঘটনায় আমার পাশেই ছিল। খেলা শেষ হওয়ার পর আমি সোজা ভারতের ড্রেসিংরুমের সামনে চলে যাই। ভারতীয় দলের কোচকে ডেকে বলি, 'বস এটা এখানেই শেষ হওয়া উচিত। আমরা কয়েক জন কিছু কুৎসিত নাম পেয়েছি আপনার ছেলেদের সৌজন্যে। সেগুলো যদি বলতে আরম্ভ করি।''

সাইমন্ডসের দাবি, তাঁরা ক্রিকেট খেলেই সেই অপমানের জবাব দিয়েছিলেন। বলেছেন, ''ভারত আমাদের দেশে এসেছিল নতুন বছরের টেস্ট খেলতে। মনে আছে ম্যাচের শেষ ওভারে মাইকেল ক্লার্ক ভারতের শেষ উইকেটটা তুলে নিয়েছিল। মনে হয় আমার খেলা সেটাই সেরা টেস্ট। ম্যাচের শেষ দিনেই সকালের দিকে আমার সঙ্গে হরভজনের ঘটনাটা ঘটে। তার পর ম্যাচের শেষ ওভারে আমরা জিতেছিলাম অবিশ্বাস্য ভাবে।''

সেই বিতর্কের জল গড়িয়েছিল ম্যাচ রেফারির ঘর পর্যন্ত। লি'কে সাইমন্ডস বলেছিলেন, ''বিকাল সা়ড়ে পাঁচটা নাগাদ খেলা শেষ হয়েছিল। কিন্তু আমরা রাত একটা পর্যন্ত স্টেডিয়ামেই ছিলাম। ম্যাচের পরেই আমাদের ডেকে পাঠিয়েছিলেন ম্যাচ রেফারি মাইক প্রোক্টর। আমাদের জয়ের উৎসবই শুধু শেষ হয়ে যায়নি। তারপর ওই সব মিথ্যে... তুমি জানো আমি কী বোঝাতে চাইছি।''   

অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডারের দাবি ছিল, সেই ঘটনা তাঁকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করেছিল। বলেছেন, ''স্টাম্প মাইক্রোফোনে কোনও প্রমাণ পাওয়া যায়নি। একটার পর একটা বিষয় উঠে আসছিল। আমার উপর চাপ বাড়ছিল। স্বাভাবিক থাকতে প্রচুর মদ খেতে শুরু করেছিলাম। সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং আমাকে ভীষণ সমর্থন করেছিল। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেনরাও পাশে ছিল। ওরা এখনও আমার খুব ভাল বন্ধু।''

হরভজনের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে তেমন কোনও প্রমাণ ছিল না অস্ট্রেলিয়া দলের কাছে। সাইমন্ডস প্রাক্তন সতীর্থকে বলেছেন, ''আমি বিষয়টা ঠিক মতো সামলাতে পারিনি। ভেবেছিলাম সহজেই আমরা জিতে যাব। মনে আছে, আমাদের আইনি পরামর্শদাতারা বলেছিলেন, কেন আমরা হরভজনের বিরুদ্ধে অভিযোগকে আরও দৃঢ় করছি না। কেন আমরা হালকা ভাবে নিচ্ছি বিষয়টাকে। আমাদের দলে অন্তত পাঁচজন ছিল, যারা হরভজনের কথা শুনেছিল। ওঁরা প্রশ্ন তুলে বলেন, তাহলে কেন তুলনামূলক হালকা অভিযোগ করা হচ্ছে।'' 

সাইমন্ডস আরও বলেন, ''মনে আছে, পরের ম্যাচের আগে পন্টিং এবং আইনজীবীর সঙ্গে একটা বৈঠক করেছিলাম। পান্টারকে বলেছিলাম, 'এই বিষয়গুলো কি ঠিক হচ্ছে?' আমাকে খুবই আঘাত দিয়েছিল ওই ঘটনা। রিকি বলতেই পারে, ওই ঘটনার পর সাইমন্ডস আর আগের মতো নেই।''

সূত্র: আনন্দবাজার পত্রিকা 
 

Related Topics

টপ নিউজ

অ্যান্ড্রু সাইমন্ডস / মৃত্যু / মাঙ্কিগেট কেলেঙ্কারি / ব্রেট লি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net