Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে সাকিব-তামিম, ওয়ানডেতে এক নতুন মুখ

খেলা

03 March, 2022, 09:05 pm
Last modified: 03 March, 2022, 09:10 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে সাকিব-তামিম, ওয়ানডেতে এক নতুন মুখ

সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। বিসিবির ঘোষণা করা ১৮ সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল। টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।  
03 March, 2022, 09:05 pm
Last modified: 03 March, 2022, 09:10 pm
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে সাকিব ও তামিম। ছবি: বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দল না পাওয়ায় তার টেস্ট খেলা নিয়ে নতুন আলোচনা শুরু হয়। দুদিন আগেই বিসিবি সভাপতি জানান, দক্ষিণ আফ্রিকায় খেলবেন সাকিব। তেমনই হয়েছে, সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিসিবির ঘোষণা করা ১৮ সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল। বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ইনজুরির কারণে কয়েকটি সিরিজে খেলা হয়নি তার। টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।  

ওয়ানডে দলে তেমন পরিবর্তন আসেনি। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। এ ছাড়া আগের সিরিজের স্কোয়াডে থাকা সবাই আছেন দক্ষিণ আফ্রিকা সফরের দলে। 

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। জোহানেসবার্গে পৌঁছে কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে ওয়ানডে দল। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে পরের দুই ওয়ানডে হবে। প্রথম টেস্ট ডারবানে শুরু হবে ৩১ মার্চ। ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম অনিক ও নুরুল হাসান সোহান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর / সাকিব আল হাসান / তামিম ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net