Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘পেশাদারিত্ব আগে, সম্পর্ক পরে’- বড় ভাই নাফিস প্রসঙ্গে তামিম 

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
22 February, 2022, 02:25 pm
Last modified: 22 February, 2022, 03:06 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

‘পেশাদারিত্ব আগে, সম্পর্ক পরে’- বড় ভাই নাফিস প্রসঙ্গে তামিম 

দুই ভাইয়ের এক মোহনায় মেলার সিরিজ এটা। এবার তাদের রসায়ণও জমেছে। প্রথম দিনের অনুশীলনে নেটে তামিমকে থ্রোয়ারে বল করেন নাফিস, চলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
22 February, 2022, 02:25 pm
Last modified: 22 February, 2022, 03:06 pm
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল, পাশেই দাঁড়িয়ে বড় ভাই নাফিস ইকবাল (ডানে)। ছবি: বিসিবি

তামিম ইকবালের বয়স তখন ১১। সে সময় মারা যান তার বাবা ইকবাল খান। দুই সন্তানকে নিয়ে ঘোর সঙ্কটে পড়ে যান তামিম ইকবালের মা। পরিবারের দুঃসময় বুঝতে সময় নেননি তামিমের বড় ভাই ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। ১৫ বছর বয়সেই সংসারের বোঝা মাথায় তুলে নেন তিনি।

নিজের পেটে কিছু পড়ুক আর না পড়ুক, সংসার ও ছোট ভাই তামিমের চিন্তা সব সময় মাথায় থাকতো নাফিসের। নিজে কম খেয়ে তামিমের জন্য টাকা জমাতেন বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলা নাফিস। ছোট ভাই তামিম বড় হয়েছেন, জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এখন তিনি ওয়ানডে দলের অধিনায়ক।

চট্টগ্রামবাসীর স্বপ্ন ছিল, দুই ভাই এক সঙ্গে জাতীয় দলে খেলবেন। সেটা হয়নি, এক সঙ্গে জাতীয় দলে খেলা হয়নি তাদের। তবে এক বিন্দুতে এসে মিলেছেন দুই ভাই। দুজনই এখন জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। তামিম ইকবাল দলের গুরুত্বপূর্ণ অংশ, নাফিস বাংলাদেশ দলে ফিরেছেন ম্যানেজার হয়ে। 

জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের ম্যানেজার হিসেবে নিয়োগ ছিল নাফিসের। দলটির কার্যক্রম না থাকায় জাতীয় দলের ম্যানেজার হয়ে যান তিনি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও একই দায়িত্বে নাফিস। প্রথম ম্যাচের আগের দিন ছোট ভাই তামিমকে সংবাদ সম্মেলনে নিয়ে আসেন তিনি। এদিন আলোচনায় এলো তাদের সম্পর্কের ব্যাপারটিও, কিন্তু তামিম জানালেন জাতীয় দলে পেশাদারিত্ব আগে, পরে সম্পর্ক। 

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনেক প্রশ্নের ভিড়ে তামিমকে প্রশ্ন করা হলো বড় ভাইয়ের সঙ্গে কেমন উপভোগ করছেন। উত্তরে তামিম বলেন, 'এই জায়গায় আমাদের অনেক পেশাদার হতে হবে। তিনি আমার ভাই, এটা আমাদের সম্পর্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আমি তাকে ম্যানেজার হিসেবে আর তিনি আমাকে খেলোয়াড় হিসেবে সম্মান করতে হবে। এটা পেশাদার জায়গা, যেখানে পেশাদারিত্বই আগে আসবে, সম্পর্ক পরে।'

গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন নাফিস ইকবাল। ওই সিরিজে তামিমের খেলা হয়নি। দুই ভাইয়ের এক মোহনায় মেলার সিরিজ এটা। এবার তাদের রসায়ণও জমেছে। প্রথম দিনের অনুশীলনে নেটে তামিমকে থ্রোয়ারে বল করেন নাফিস, চলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / নাফিস ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net