Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ধাক্কায় পড়ে গেলেন ব্যাটসম্যান, সুযোগ পেয়েও আউট করলেন না উইকেটরক্ষক

খেলা

টিবিএস ডেস্ক
15 February, 2022, 06:20 pm
Last modified: 15 February, 2022, 06:39 pm

Related News

  • সান্ত্বনার জয় পেতে ঘাম ছুটে গেল দিকহারা পাকিস্তানের
  • খুব কাছে গিয়েও ঐতিহাসিক জয় পেল না নেপাল
  • সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
  • অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন লামিচানে, খেলবেন বাংলাদেশের বিপক্ষে

ধাক্কায় পড়ে গেলেন ব্যাটসম্যান, সুযোগ পেয়েও আউট করলেন না উইকেটরক্ষক

নিশ্চিত রান আউট ভেবে একটু দৌড়েই থেমে যান ম্যাকব্রায়ান। কিন্তু এরপরই অবাক হয়ে যান আইরিশ অলরাউন্ডার।
টিবিএস ডেস্ক
15 February, 2022, 06:20 pm
Last modified: 15 February, 2022, 06:39 pm

ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের খেলা। খেলাটির গায়ে কেন এমন ট্যাগ, সেটা আবারও প্রমাণ হলো। স্পিরিট অব ক্রিকেটের দারুণ উদাহরণ তৈরি করলেন নেপাল জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক আসিফ শেখ। তিনি যা করলেন; খেলায় মাঠে তা রীতিমতো বিরল। সুযোগ থাকার পরও প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করেননি আসিফ। 

ওমানে চার-দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেপাল-আয়ারল্যান্ডের ম্যাচ ছিল সোমবার। টস হেরে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। ১৮ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১১৩ রান। ১৯তম ওভারের তৃতীয় বলে কমল সিংয়ের বলে বাউন্ডারি মারার চেষ্টা করেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি তিনি। 

উইকেটের আশেপাশেই থাকে বল। রান নিতে দৌড় শুরু করেন অ্যাডায়ার-অ্যান্ডি ম্যাকব্রায়ান। বল ধরতে ছুটে যান বোলার। এ সময় নন-স্ট্রাইক থেকে দৌড়ানো ম্যাকব্রায়ানের সঙ্গে ধাক্কা লাগে কমলের। ধাক্কায় ম্যাকব্রায়ান পড়ে যান। উঠে আবার দৌড় শুরু করার আগেই কমল বল ছুঁড়ে পাঠান উইকেটরক্ষক আসিফের হাতে। নিশ্চিত রান আউট ভেবে একটু দৌড়েই থেমে যান ম্যাকব্রায়ান।

এরপরই অবাক হয়ে যান আইরিশ অলরাউন্ডার। তাকে রান আউট করার সহজ সুযোগ থাকার পরও বল স্টাম্পে লাগাননি আসিফ। মাটিতে বল আছাড় দেন ২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। হেঁটে হেঁটে রান পূর্ণ করেন ম্যাকব্রায়ান। বোলারের সঙ্গে ধাক্কা লাগার কারণে ব্যাটসম্যান রানটি সম্পূর্ণ করতে পারেননি, এই ভাবনা থেকে স্টাম্প ভাঙেননি আসিফ।

এই দৃশের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ক্রিকেট মাঠে এমন মনোভাব দেখানোয় আসিফের প্রশংসায় মাতোয়ারা ক্রিকেটবিশ্ব। সে সময় ধারাভাষ্যকাররাও আসিফের প্রশংসা করছিলেন। আসিফের 'নায়ক' বনে যাওয়ার ম্যাচে অবশ্য নেপাল হেরে গেছে। পরে ব্যাটিং করে ১৬ রানে হেরে যায় তারা। 

Related Topics

টপ নিউজ

আয়ারল্যান্ড ক্রিকেট দল / আসিফ শেখ / নেপাল ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • সান্ত্বনার জয় পেতে ঘাম ছুটে গেল দিকহারা পাকিস্তানের
  • খুব কাছে গিয়েও ঐতিহাসিক জয় পেল না নেপাল
  • সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
  • অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন লামিচানে, খেলবেন বাংলাদেশের বিপক্ষে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net