Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
টি-টোয়েন্টি খেলতে চান না তামিম, তবুও পাপনের অনুরোধ

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2022, 10:15 pm
Last modified: 22 January, 2022, 10:20 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত

টি-টোয়েন্টি খেলতে চান না তামিম, তবুও পাপনের অনুরোধ

পরিবার, ইনজুরিসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে আছেন তামিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। পরিবার, ইনজুরির কারণ বলা হলেও আদতে টি-টোয়েন্টি ছাড়তে চান অভিজ্ঞ এই ওপেনার।
টিবিএস রিপোর্ট
22 January, 2022, 10:15 pm
Last modified: 22 January, 2022, 10:20 pm

প্রায় দুই বছর ধরে জাতীয় দলে টি-টোয়েন্টি খেলেন না তামিম ইকবাল। পরিবার, ইনজুরিসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে আছেন অভিজ্ঞ এই ওপেনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন তামিম। পরিবার, ইনজুরির কারণ বলা হলেও আদতে টি-টোয়েন্টি ছাড়তে চান তিনি। গত বছর এমন ইঙ্গিতও দিয়েছিলেন বাংলাদেশ ওপেনার। 

সেই তামিমই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন। মিনিস্টার ঢাকার হয়ে দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এমন ব্যাটিংয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তামিমকে নিয়ে তার পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়েছিল। বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম এই ফরম্যাটে খেলতে চান না। এরপরও তামিমকে টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছেন তিনি। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলার পর তামিমের ব্যাটিং নিয়ে নাজমুল হাসান বলেন, 'তামিম ভালো খেলেছে। ও তো সব সময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিত। হাফ সেঞ্চুরি হয়ে গেলেই মারমুখী হতে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিত, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।'

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। অভিজ্ঞ তামিমকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, 'ওর সাথে আমি কথা বলেছি। বলতে গেলে ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।'

বিসিবি সভাপতি অনুরোধ করলেও তামিম এই ফরম্যাটে খেলতে চান না বলে জানিয়ে দিয়েছেন। জোর না করতে বিসিবি সভাপতিকে অনুরোধও করেছেন তামিম। নাজমুল হাসান বলেন, 'টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।'

২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন তামিম। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে খেলেছে। কোনোটাতেই তামিমকে দলে পাওয়া যায়নি। কখনও ইনজুরি, কখনও পারিবারিক কারণে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। বাংলাদেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন তামিম। তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / টি-টোয়েন্টি / বিসিবি সভাপতি / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net