Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ইউরোপের নেশন্স লিগে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিলও

খেলা

18 December, 2021, 01:40 pm
Last modified: 18 December, 2021, 01:42 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

ইউরোপের নেশন্স লিগে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিলও

দুই বছর পরপর আসরটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ইউরোপের ৫৫টি দেশ। এবার আসরটিতে দেখা যাবে লাতিন অঞ্চলের দেশ আর্জেন্টিনা-ব্রাজিলকেও।
18 December, 2021, 01:40 pm
Last modified: 18 December, 2021, 01:42 pm

আসরটির নাম উয়েফা নেশন্স লিগ। অর্থাৎ এখানে অংশ নেয় ইউরোপের দেশগুলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর প্রতিযোগিতা বাড়াতে ২০১৮ সালে চালু করা এই নেশন্স লিগে যদি লাতিন অঞ্চলের আর্জেন্টিনা ও ব্রাজিল অংশ নেয়, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও এমনই হচ্ছে। ২০২৪ সাল থেকে আসরটিতে আর্জেন্টিনা-ব্রাজিলকেও দেখা যাবে।

দুই বছর পরপর আসরটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ইউরোপের ৫৫টি দেশ। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। দ্বিতীয় আসরের শিরোপা জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ২০২৪ সাল থেকে শিরোপার লড়াইয়ে থাকবে আর্জেন্টিনা-ব্রাজিলও। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থার (উয়েফা) সহ-সভাপতি এবং পোল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জিবিনিউ বনিয়েক। তিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে নতুন সংস্করণে শুরু হবে নেশন্স লিগ।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী কেবল আর্জেন্টিনা-ব্রাজিলই নয়, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০টি সদস্য দেশ নেশন্স কাপে অংশ নেবে। র‌্যাঙ্কিংয়ের উপরের সারির দল হিসেবে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, পেরু ও চিলি আসরটির 'এ' লিগে অংশ নেবে। প্যারাগুয়ে, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও বলিভিয়া 'বি' লিগে অংশ নেবে। 

এ বিষয়ে বনিয়েক বলেছেন, '২০২৪ থেকে নেশন্স লিগের সঙ্গে যোগ দেবে কনমেবল। তবে আমরা এখনও সূত্রটা জানি না। টুর্নামেন্টটি কীভাবে হবে, সেটাও অজানা। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি। ২০২৪ সাল থেকে এই দলগুলো নেশন্স লিগে খেলবে।'

যদিও ভিন্ন খবর দিয়েছেন উয়েফার এক মুখপাত্র। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেছেন, 'কনমেবলের সঙ্গে উয়েফা বেশ কিছু বিষয়ে কাজ করছে। যৌথভাবে নেশন্স লিগেও খেলার সম্ভাবনা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি, কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।' 

Related Topics

টপ নিউজ

উয়েফা নেশন্স লিগ / আর্জেন্টিনা ফুটবল দল / ব্রাজিল ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net