Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বিপিএলে ফিক্সিং তদন্তে বিসিবির স্বাধীন কমিটি গঠন

খেলা

টিবিএস রিপোর্ট
03 February, 2025, 10:15 pm
Last modified: 03 February, 2025, 10:18 pm

Related News

  • একীভূত পাঁচ ব্যাংকের অনিয়ম তদন্তে বিশেষ ফরেনসিক অডিট, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: অর্থমন্ত্রী
  • প্রবাসী কল্যাণ ব্যাংকসহ আর্থিক খাতের লুটপাটের তদন্ত চলছে: অর্থমন্ত্রী
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান এইচআরএসএস’র

বিপিএলে ফিক্সিং তদন্তে বিসিবির স্বাধীন কমিটি গঠন

এবারের বিপিএলে খেলা দেশি ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে সন্দেহ বিসিবির দুর্নীতি দমন বিভাগের। তাদের সন্দেহের তালিকায় আছেন কয়েকজন বিদেশি ক্রিকেটারও।
টিবিএস রিপোর্ট
03 February, 2025, 10:15 pm
Last modified: 03 February, 2025, 10:18 pm

আগের তুলনায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো ম্যাচ হয়েছে। প্রায় সব ম্যাচেই রান হয়েছে, গ্যালারিও দেখা গেছে দর্শকে ঠাসা। কিন্তু মাঠের খেলা ছাপিয়ে বিপিএল আলোচনায় থেকেছে পারিশ্রমিক জটিলতার কারণে। বেশ কিছু ম্যাচে ফিক্সিং হয়েছে, আছে এমন সন্দেহও। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ (এসিইউ)। এবার আরও একটি কমিটি গঠন করলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

সোমবার এক বিবৃতিতে বিসিবি জানায়, ফিক্সিং তদন্তে তিন সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি বিসিবি ও বিসিবির দুর্নীতি বিরোধী বিভাগকে তদন্ত ও বিশুদ্ধতা নিশ্চিতে সহায়তা করবে। 

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দারকে। তিনি এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক গেম ডেভেলপমেন্ট প্রধান শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবি ড. খালেদ এইচ. চৌধুরী। 

কদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, ফিক্সিং তদন্তে বিসিবিকে সার্বিক সহায়তা দেবে সরকার। তখনই তিনি স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা জানান। দুদিন পরে সেই কমিটি গঠনের ঘোষণা দিলো বিসিবি। 

এবারের বিপিএলে খেলা দেশি ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে সন্দেহ বিসিবির দুর্নীতি দমন বিভাগের। তাদের সন্দেহের তালিকায় আছেন কয়েকজন বিদেশি ক্রিকেটারও। সন্দেহের নজরে আছেন, এমন বেশ কয়েকজন দেশি ক্রিকেটারের নাম এর আগে সংবাদমাধ্যমেও এসেছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ফিক্সিং / তদন্ত / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • একীভূত পাঁচ ব্যাংকের অনিয়ম তদন্তে বিশেষ ফরেনসিক অডিট, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: অর্থমন্ত্রী
  • প্রবাসী কল্যাণ ব্যাংকসহ আর্থিক খাতের লুটপাটের তদন্ত চলছে: অর্থমন্ত্রী
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান এইচআরএসএস’র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net