Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
হাথুরুসিংহেকে না রাখার ব্যাপারে অনড় নতুন বিসিবি সভাপতি

খেলা

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 06:10 pm
Last modified: 21 August, 2024, 06:26 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের

হাথুরুসিংহেকে না রাখার ব্যাপারে অনড় নতুন বিসিবি সভাপতি

জাতীয় দলে নতুন কোচের আলোচনায় স্থানীয়দের বিবেচনায় রাখছেন ফারুক আহমেদ। নতুন বিসিবি সভাপতির মতে, বাংলাদেশ দলকে সামলানোর জন্য ভালো মানের স্থানীয় কোচ আছেন।
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 06:10 pm
Last modified: 21 August, 2024, 06:26 pm

কে হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী সভাপতি, তখন এই আলোচনা খুব চাউড়। তখন পদটিতে শোনা যাচ্ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম। তাই সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সে সময় দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক ইঙ্গিত দেন, বিসিবি সভাপতির দায়িত্ব পেলে বাংলাদেশ দলের প্রধান কোচের পদে চান্দিকা হাথরুসিংহে রাখবেন না। 

ফারুক জানান, লঙ্কান এই কোচকে প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না। কয়েক দিনের ব্যবধানে বিসিবি প্রধানের চেয়ার মিলেছে তার। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভায় ইমেইল পাঠিয়ে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে ফারুককে নতুন বিসিবি সভাপতি নির্বাচিত করা হয়। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পেয়ে হাথুরুসিংহের ব্যাপারে করা মন্তব্যের ব্যাপারে একই অবস্থানের কথা জানিয়েছেন ফারুক। 

বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে ঘণ্টা খানেক কথা বলেন ফারুক। দীর্ঘ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয় তাকে। 

প্রধান কোচকে নিয়ে তিনি বলেন, 'চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গায়ই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে। কীভাবে কী করা দরকার, তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছাকাছি যারা ভালো করতে পারবে…এটা দেখব, তারপর কথা বলব। আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি।'

গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহের বিসিবির সঙ্গে চুক্তি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এর আগে জাতীয় দলের প্রধান কোচের পদে পরিবর্তন আসবে কিনা, এমন প্রশ্নের উত্তরে ফারুক, 'এই মুহূর্তে বলা কঠিন। আগে দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই তিন-চারজনের শর্ট লিস্ট থাকে। আসতে পারবে নাকি পারবে না, এটা দেখতে হবে।'

নতুন কোচের আলোচনায় স্থানীয়দের বিবেচনায় রাখছেন ফারুক। তার মতে বাংলাদেশ দলকে সামলানোর জন্য ভালো মানের স্থানীয় কোচ আছেন। সবাই মিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জানিয়ে নতুন বিসিবি সভাপতি বলেন, 'স্থানীয় কোচ আমার মনেহয় খুব ভালো আছে। আমি একমাত্র সিদ্ধান্তদাতা হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।'

Related Topics

টপ নিউজ

ফারুক আহমেদ / বিসিবি সভাপতি / চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net