Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
প্যারিস অলিম্পিকে ‘পুরুষ’ বক্সারকে নারীদের ইভেন্টে অংশ নিতে দেওয়ার অভিযোগে বিতর্কের ঝড়

খেলা

রয়টার্স
02 August, 2024, 04:20 pm
Last modified: 15 August, 2024, 04:28 pm

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার

প্যারিস অলিম্পিকে ‘পুরুষ’ বক্সারকে নারীদের ইভেন্টে অংশ নিতে দেওয়ার অভিযোগে বিতর্কের ঝড়

রয়টার্স
02 August, 2024, 04:20 pm
Last modified: 15 August, 2024, 04:28 pm

আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফকে জয়ী ঘোষণা করছেন রেফারি। ছবি: ইপিএ

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকে নারীদের বক্সিং প্রতিযোগিতার খেলা চলছিল। আলজেরিয়ান প্রতিপক্ষ ইমানে খেলিফ-এর কয়েকটি বেদম ঘুসি খেয়ে খেলার মাঝপথেই রিং থেকে বেরিয়ে যান ইতালীয় বক্সার অ্যাঞ্জেলা কারিনি।

কারিনির অভিযোগ, বক্সিং রিংয়ে তাকে নারী নয়, পুরুষের (খেলিফ) বিরুদ্ধে খেলতে নামিয়ে দেওয়া হয়েছিল। 

ইতালীয় বক্সারের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, গত বছরই ইমানে খেলিফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 'জেন্ডার ইলিজিবিলিটি'—অর্থাৎ তিনি নারী নাকি পুরুষ, সেই পরীক্ষায় উৎরাতে পারেননি।

আইওসি অলিম্পিকে খেলিফকে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার পরপরই বক্সাররা এ সিদ্ধান্ত নিয়ে বিভক্ত হয়ে গেছেন। 

বৃহস্পতিবার মেয়েদের বক্সিং ইভেন্টে কারিনি ৩০ সেকেন্ডে প্রথম ঘুসি খান খেলিফের হাতে। জোরদার এই ঘুসি খেয়ে রিংয়ে নিজের কর্নারে চলে যান কারিনি। 

এর খানিক পর কারিনির কোচ ইশারায় জানান, তিনি নারীদের এই ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করছেন। ক্ষোভে, হতাশায় রিংয়ের ভেতরেই বসে পড়ে ফোঁপাতে থাকেন। রেফারি আলজেরিয়ান বক্সারকে বিজয়ী ঘোষণা করার পর তার সঙ্গে করমর্দন করতে রাজি হননি কারিনি।

রিং থেকে বেরিয়ে আসার পর কারিনি সাংবাদিকদের বলেন, 'আমি একজন যোদ্ধা। বাবা আমাকে লড়াকু হতে শিখিয়েছেন। রিংয়ে যখন নামি, তখন সেই মানসিকতাই কাজে লাগাই, যোদ্ধার মানসিকতা। …এবার আমি সেটা করতে পারিনি।'

তিনি বলেন, 'আজ রাতে আমি হারিনি, পরিপক্বতার সঙ্গে আত্মসমর্পণ করেছি মাত্র।'

খেলিফকে নিয়ে এই বিতর্কের কারণ, পুরুষের শরীরে যে মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকে, তার শরীরে সেই পরিমাণ টেস্টোস্টেরনের উপস্থিতি মিলেছে। 

২০২৩ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের ইভেন্টে অংশ নেওয়ার অনুমতি পাননি খেলিফ। কারণ, আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়মানুসারে, তার শরীরে এক্সওয়াই ক্রোমোসোম (যা সাধারণত পুরুষদের দেহে থাকে) পাওয়া যায়। 
অন্যদিকে অলিম্পিক কমিটি সমান সুযোগ দেওয়ার নিয়মের ভিত্তিতে খেলিফকে খেলিফকে অলিম্পিকে খেলার অনুমতি দিয়েছে। 

খেলিফকে মেয়েদের ইভেন্টে অংশ নিতে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। বিখ্যাত লেখক জে.কে. রোলিং এক্স-এ লিখেছেন, একজন পুরুষকে মেয়েদের ইভেন্টে অংশ নেওয়ার অনুমতি দিয়ে একজন তরুণ নারী বক্সারের স্বপ্ন ছিনিয়ে নেওয়া হয়েছে। 

এমনকি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় খেদ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, খেলিফ ও কারিনির লড়াই সমানে সমানে হয়নি।

মেলোনি বলেন, 'আমি মনে করি পুরুষ জিনগত বৈশিষ্ট্য আছে এমন অ্যাথলেটদেরকে নারীদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া উচিত নয়।'

Related Topics

টপ নিউজ

অলিম্পিক / বক্সার / প্যারিস অলিম্পিক / বক্সিং / ইমানি খেলিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net