Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রেকর্ড গড়া জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
24 July, 2024, 06:30 pm
Last modified: 24 July, 2024, 08:13 pm

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

রেকর্ড গড়া জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

তিন ম্যাচের দুটিতে জেতা বাংলাদেশ দুই নম্বরে। গ্রুপের রানার্স আপ হলে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে লড়তে হবে জ্যোতি-মুর্শিদাদের।
টিবিএস রিপোর্ট
24 July, 2024, 06:30 pm
Last modified: 24 July, 2024, 08:13 pm

শক্তি, অভিজ্ঞতায় বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া নারী ক্রিকেট দলের ব্যবধান বেশ। মাঠে নামতেই সেটা স্পষ্ট হয়ে ওঠে। মালয়েশিয়ার দুর্বল বোলিংয়ের বিপক্ষে রান তুলতে কোনো বেগই পেতে হয়নি বাংলাদেশের ব্যাটারদের। ম্যাচসেরা মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দাপুটে ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহ গড়ে তারা। পরে বল হাতে শাসন করে মালয়েশিয়াকে অল্প রানেই গুটিয়ে দিয়ে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। 

বুধবার শ্রীলঙ্কার ডাম্বুলাতে নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে রানের হিসাবে এটাই তাদের সবচেয়ে বড় জয়, নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়। বাংলাদেশের সবচেয়ে বড় জয় ২৪৯ রানে, ২০১৯ সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে। 

মালয়েশিয়ার বিপক্ষে পাওয়া এই জয়ে সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজ রাতে শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচের ফল যাই হোক না কেন, বাংলাদেশ গ্রুপের সেরা দুই দলের মধ্যেই থাকবে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লঙ্কানরা। তিন ম্যাচের দুটিতে জেতা বাংলাদেশ দুই নম্বরে। থাইল্যান্ডের মেয়েরা দুই ম্যাচের একটিতে জিতেছে। গ্রুপের রানার্সআপ হলে সেমিতে ভারতের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। মুর্শিদা ও জ্যোতির হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৯১ রান রান তোলে তারা। যা এশিয়া কাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং আসরটিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এ ছাড়া টি-টোয়েন্টিতে এটা জ্যোতি-মুর্শিদাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫/২, ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে। বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে বেশিপথ এগোতে পারেনি মালয়েশিয়া। ৮ উইকেটে ৭৭ রানে শেষ হয় তাদের ইনিংস। 

বড় সংগ্রহ গড়ে পরে বল হাতেও দাপট দেখায় বাংলাদেশ। প্রতিপক্ষ কোনো রান স্কোরকার্ডে যোগ করার আগেই আঘাত হানেন ডানহাতি পেসার জাহানারা আলম। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সেটা খুব একটা কাজে লাগেনি মালয়েশিয়ার। এরপর নিয়মিত ধারায় উইকেট হারিয়ে ৭৭ রানেই থামতে হয় তাদের। সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। ওয়ান জুলিয়া ১১ ও মাহিরাহ ইজ্জাতি ইসমাইল ১৫ রান করেন। 

বাংলাদেশের প্রায় সবাই কৃপণ বোলিং করেন। ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪ ওভারে ২০ রানে এক উইকেট নেন জাহানারা। ৪ ওভারে ১৭ রান খরচায় সাবিকুন নাহার জেসমিনের শিকার এক উইকেট। বারেয়া খাতুন ৩ ওভারে ১০ রান দেন, নেন একটি উইকেট। এক ওভারে ২ রানে একটি উইকেট পান রিতু মনি। স্বর্ণা আক্তারও একটি উইকেট পান, ৩ ওভারে তার খরচা মাত্র ৭ রান। 

এর আগে মালয়েশিয়ার বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার দিলারা আক্তার ২০ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেন। দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন মুর্শিদা ও জ্যোতি। ৫৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮০ রান করেন ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মুর্শিদা, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা। আরও দ্রুত রান তোলা জ্যোতি ৩৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন, এটা তার অষ্টম হাফ সেঞ্চুরি। মালয়েশিয়ার ইজ্জাতি ইসমাইল ও এলসা হান্টার একটি করে উইকেট পান।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / নারী এশিয়া কাপ ক্রিকেট / মালয়েশিয়া নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net