Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
উগান্ডাকে ঐতিহাসিক জয় এনে দিলেন রিয়াজাত

খেলা

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 11:30 am
Last modified: 06 June, 2024, 11:32 am

Related News

  • দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেলেন রোহিত-কোহলিরা
  • অবশেষে বার্বাডোজ ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • হারিকেনের কবলে পড়ে বার্বাডোজে আটকা ভারত দল
  • কোহলি-রোহিতদের ১২৫ কোটি রূপি বোনাস দেবে বিসিসিআই
  • আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসির সেরা একাদশে রিশাদ

উগান্ডাকে ঐতিহাসিক জয় এনে দিলেন রিয়াজাত

উগান্ডাকে এই ঐতিহাসিক জয় এনে দেওয়ার নায়ক রিয়াজাত আলি শাহ। ম্যাচ শেষে তিনি উগান্ডাকে এই স্মরণীয় মুহূর্ত এনে দিতে পারাকে বিশেষ বলে আখ্যা দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 11:30 am
Last modified: 06 June, 2024, 11:32 am

পাপুয়া নিউ গিনিকে ৭৭ রানে অলআউট করে অর্ধেক কাজ সেরেই রেখেছিলেন উগান্ডার বোলাররা। তবে এই মামুলি রান তাড়া করতে গিয়েও নাভিশ্বাস উঠে যায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উগান্ডার। শেষ পর্যন্ত অবশ্য তিন উইকেটের জয় পেয়েছে দলটি। 

উগান্ডাকে এই ঐতিহাসিক জয় এনে দেওয়ার নায়ক রিয়াজাত আলি শাহ। ম্যাচ শেষে তিনি উগান্ডাকে এই স্মরণীয় মুহূর্ত এনে দিতে পারাকে বিশেষ বলে আখ্যা দিয়েছেন। 

আজ গায়ানায় ৫৬ বলে ৩৩ রান করেছেন রিয়াজাত। তার ইনিংস দেখে মনে হবে টি-টোয়েন্টি নয় ওয়ানডে খেলেছেন তিনি। তবে লক্ষ্য অনুযায়ী ৫৮.৯৩ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে উগান্ডার আর জয় পাওয়া হতো না। মাত্র ৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল তারা।

সেখান থেকে জুমা মিয়াজির সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন রিয়াজাত। ৩৩ রানের দায়িত্বশীল ইনিংসের জন্য ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যানই। ম্যাচসেরার পুরস্কার পাওয়া রিয়াজাত বলেন, 'পিচে ব্যাটিং করা সহজ ছিল না। যখন ব্যাটিংয়ে নামি তখন বেশ কিছু উইকেট হারিয়েছি। লক্ষ্যটা ছিল তখন অনেক দূরে।' 

এই ঐতিহাসিক জয় নিয়ে তিনি বলেন, 'বিশ্বকাপে আমাদের প্রথম জয়। এটা আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত। এটা সত্যি অসাধারণ অনুভূতি। আমাদের সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ।'

এর আগে প্রথমে ব্যাট করে মাত্র ৭৭ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। উগান্ডার চারজন বোলার পেয়েছেন দুটি করে উইকেট। টানা দুই ম্যাচ হেরে নিজেদের গ্রুপের তলানিতে আছে পাপুয়া নিউ গিনি।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / উগান্ডা ক্রিকেট দল / পাপুয়া নিউ গিনি ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেলেন রোহিত-কোহলিরা
  • অবশেষে বার্বাডোজ ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • হারিকেনের কবলে পড়ে বার্বাডোজে আটকা ভারত দল
  • কোহলি-রোহিতদের ১২৫ কোটি রূপি বোনাস দেবে বিসিসিআই
  • আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসির সেরা একাদশে রিশাদ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net