Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মারা গেছেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ মেনোত্তি

খেলা

টিবিএস ডেস্ক
06 May, 2024, 11:55 am
Last modified: 06 May, 2024, 06:03 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

মারা গেছেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ মেনোত্তি

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ১৯৭০ সালে মেনোত্তি নাম লেখান কোচিংয়ে। নিওয়েলস ওল্ড বয়েজ দিয়ে কোচিং শুরু করা কিংবদন্তি এই কোচ ২০০৭ সাল পর্যন্ত কোচিং করান। ৩৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১২টি ক্লাব ও দুটি জাতীয় দলে কোচিং করিয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
06 May, 2024, 11:55 am
Last modified: 06 May, 2024, 06:03 pm

রক্তস্বল্পতা ও বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে মাস খানেক ধরে হাসাপাতালে ছিলেন। নানা রোগে ভুগছিলেন আরও আগে থেকেই। এবার থেমে গেল লড়াই, আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ লুইস মেনোত্তি পাড়ি জমালেন না ফেরার দেশে। সোমবার মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

মেনোত্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর জানিয়ে এএফএ লিখেছে, 'আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তির মৃত্যুর খবর জানাচ্ছে। বিদায় প্রিয় ফ্লাকো!'

মেনোত্তির কোচিংয়ে দীর্ঘদিনের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনা ফুটবল দলের, ১৯৭৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে আলবিসেলেস্তেরা। পরের বছর বয়সভিত্তিক ফুটবলেও আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন তিনি, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও শিরোপা জেতে দেশটি। 

এই বিশ্বকাপ দিয়েই নিজের আগমনী বার্তা জানান দেন দিয়েগো ম্যারাডোনা। যদিও আর্জেন্টাইন এই ফুটবল বিস্ময়ের সামর্থ্য আরও আগেই বুঝেছিলেন মেনোত্তি। তাই তো ১৬ বছর বয়সেই আর্জেন্টিনা দলে ম্যারাডোনাকে খেলান প্রথম বিশ্বকাপ জিতেয়ে লাতিন অঞ্চলের দেশটিতে চিরস্মরণীয় হয়ে ওঠা এই কোচ।

১৯৩৮ সালে লিওনেল মেসির শহর রোজারিওতে জন্ম মেনোত্তির। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন স্ট্রাইকার। ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১টি ম্যাচ খেলেন তিনি, গোল করেন ২টি। রোসারিও সেন্ত্রালের হয়ে তার ক্লাব ক্যারিয়ার শুরু হয় ১৯৬০ সালে, এই ক্লাবে তিন বছর খেলেন মেনোত্তি। এরপর আরও পাঁচটি ক্লাবে সাত বছর খেলেন তিনি, তবে নিয়মিত খেলা হয়নি তার।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ১৯৭০ সালে নাম লেখান কোচিংয়ে। নিওয়েলস ওল্ড বয়েজ দিয়ে কোচিং শুরু করা মেনোত্তি ২০০৭ সাল পর্যন্ত কোচিং করান। ৩৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১২টি ক্লাব ও দুটি জাতীয় দলে কোচিং করিয়েছেন তিনি। ১৯৭৪ থেকে ১৯৮৩; ৯ বছর নিজ দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা মেনোত্তি মেক্সিকো জাতীয় দলকে সামলান ১৯৯১-৯২ সালে।

খেলোয়াড়ি জীবনে যে ক্লাব দিয়ে শুরু হয় মেনোত্তির, ২০০২ সালে সেই রোজরিও সেন্ট্রালের কোচ হন তিনি। আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে কোচের দায়িত্ব পালন করেছেন মেনোত্তি। তার কোচিং করা বেশিরভাগ ক্লাবই আর্জেন্টিনার ও মেক্সিকোর। তবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা ছিল তার। ১৯৮৩-৮৪ সালে বার্সেলোনা ও ১৯৮৭-৮৮ সালে আতলেতিকোর কোচের ভূমিকায় ছিলেন মেনোত্তি।  

মেনোত্তির মৃত্যুতে শোক জানিয়ে লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আর্জেন্টিনার ফুটবলের অন্যতম গ্রেট আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান।' আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি লিখেছেন, 'ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন। সেই সব স্নেহ সঞ্চারক কথার জন্য ধন্যবাদ, যার মাধ্যমে আপনি আমাদের মনে ছাপ রেখে গেছেন। চিরকাল হৃদয়ে থাকবেন প্রিয়।'

Related Topics

টপ নিউজ

লুইস মেনোত্তি / আর্জেন্টিনা ফুটবল দল / আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net