Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে

খেলা

টিবিএস রিপোর্ট
24 April, 2024, 03:50 pm
Last modified: 24 April, 2024, 04:07 pm

Related News

  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • জিতেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে

জোনাথন টপ অর্ডার ব্যাটসম্যান, টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বোলিংয়ের দায়িত্বও সামলান ঠিকঠাক, নিয়মিত করেন লেগ স্পিন।
টিবিএস রিপোর্ট
24 April, 2024, 03:50 pm
Last modified: 24 April, 2024, 04:07 pm

জিম্বাবুয়ে ক্রিকেট দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের দীর্ঘ ক্যারিয়ার। ১১ বছরে দেশটির হয়ে ৬০টি টেস্ট ও ১৮৮টি ওয়ানডে খেলেছেন সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ে দলে ক্যাম্পবেলের আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে তার ভূমিকা বাবা হিসেবে। জিম্বাবুয়ে ক্রিকেট দলে ডাক পেয়েছেন তার ছেলে জোনাথন ক্যাম্পবেল। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সফরের জন্য বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। এই স্কোয়াডে ডাক মিলেছে জোনাথনের। বাবার দল বা নিজের দেশের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। ৩০টি প্রথম শ্রেণি, ৩৯টি লিস্ট 'এ' ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

জোনাথন টপ অর্ডার ব্যাটসম্যান, টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বোলিংয়ের দায়িত্বও সামলান ঠিকঠাক, নিয়মিত করেন লেগ স্পিন। বাংলাদেশ সফরে ডাক পাওয়া জোনাথন ও দুই তরুণ ক্রিকেটার ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট গত মাসে আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং দলে ছিলেন।

সিকান্দার রাজার নেতৃত্বে ঘোষণা করা দলে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরাম। বাকি সবাই গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দলে ছিলেন।

আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে। প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে মে মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলে এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

Related Topics

টপ নিউজ

জোনাথন ক্যাম্পবেল / জিম্বাবুয়ে ক্রিকেট দল / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • জিতেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net