Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ

খেলা

31 March, 2024, 03:10 pm
Last modified: 31 March, 2024, 04:44 pm

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শেষ দুই ম্যাচের দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য

টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ

উইকেটের হিসেবে বাংলাদেশের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়, আগের বড় জয়টি ৮ উইকেটের। ২০২০ সাল থেকে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন টি-টোয়েন্টির সবকটিই জিতলো অজি মেয়েরা।
31 March, 2024, 03:10 pm
Last modified: 31 March, 2024, 04:44 pm

ঘরের মাঠে খেলা হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সময় যাচ্ছে নারী ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। টি-টোয়েন্টিতে আরও কঠিন পরীক্ষা দিতে হবে জেনেও প্রত্যয়ী ছিল নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম টি-টোয়েন্টিতে তাদের ব্যাটিংয়ে সেই আভাসও মেলে। কিন্তু সেই লড়াই অজি মেয়েদের সামনে একেবারেই মামুলি হয়ে গেল। ঝড়ো ব্যাটিংয়ে বিশাল জয় তুলে নিল সফরকারী দলটি। 

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডের মতো সংক্ষিপ্ততম ফরম্যাটেও অনেক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অজি মেয়েরা। ৪২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা।

টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২ রানে ২ উইকেট হারালেও মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতির ব্যাটে চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকরা। এ দুজন মিলে অনেকটা পথ পাড়ি দেন। দাপুটে ব্যাটিং করা ফাহিমা আক্তার অনেকটা সময় লড়েন। এই তিন ব্যাটারের ব্যাটে ৪ উইকেটে ১২৬ রান তোলে বাংলাদেশ। যা অজিদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ১৩ ওভারেই দলকে জয় এনে দেন অধিনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনি।

উইকেটের হিসেবে বাংলাদেশের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়, আগের বড় জয়টি ৮ উইকেটের। আরেকটি ম্যাচে ৮৬ রানে জেতে তারা। ২০২০ সাল থেকে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন টি-টোয়েন্টির সবকটিই জিতলো অস্ট্রেলিয়া। পরের দুটি টি-টোয়েন্টি আগামী ২ ও ৪ এপ্রিল মিরপুরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

লক্ষ্য তাড়ায় শুরুতেই চাড়ও হন ম্যাচসেরা হিলি ও মুনি। বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে শুরু করা অজি এই দুই ওপেনার তা জারি রাখেন শেষ পর্যন্ত। মারুফা আক্তার ও সুলতানা খাতুন ছাড়া বাংলাদেশের কোনো বোলারই সুবিধা করতে পারেননি। ৪২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৫ রানের ঝলমলে ইনিংস খেলেন হিলি। ৩৬ বলে ৯টি চারে ৫৫ রানে অপরাজিত থাকেন মুনি। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশ ২ রানের মধ্যেই দিলারা আক্তার ও সোবানা মোস্তারীকে হারায়। সোফি মোলিনিয়াক্স ও টাইলা ভ্ল্যামিঙ্কের তোপে শুরুতেই দিকহারা বাংলাদেশ। এই চাপ কাটিয়ে তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন মুর্শিদা ও জ্যোতি। মুর্শিদা ২৭ বলে একটি চারে ২০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। 

এরপর জুটি গড়ে তোলা জ্যোতি ও ফাহিমা দ্রুত রান তুলতে থাকেন। কিছুটা সময়ের জন্য ব্যাট হাতে দাপট দেখান এ দুজন। চতুর্থ উইকেটে ৫২ বলে ৬০ রানের জুটি গড়েন তারা। ৬৪ বলে ৭টি চারে ৬৩ রানে অপরাজিত  থাকেন জ্যোতি। ২ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৭ রান করেন ফাহিমা। অস্ট্রেলিয়ার মোলিনিয়াক্স ২টি এবং টাইলা ও ওয়েরহ্যাম একটি করে উইকেট নেন।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেট সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শেষ দুই ম্যাচের দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net