Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
অপ্রতিরোধ্য রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

খেলা

টিবিএস রিপোর্ট
31 March, 2024, 11:35 am
Last modified: 31 March, 2024, 12:36 pm

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অপ্রতিরোধ্য রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

এরপরই শুরু হয় রোনালদোকে নিয়ে সমালোচনা। তিনি থাকলে পর্তুগাল দলের ভারসাম্য নষ্ট হয়, আর না থাকলেই দল বেশি ভালো খেলে- এমন কথাবার্তাও শোনা গেছে। নিন্দুকের মুখ বন্ধ করতে অবশ্য রোনালদোর জুড়ি মেলা ভার। আরেকবার তা করলেন সিআর সেভেন।
টিবিএস রিপোর্ট
31 March, 2024, 11:35 am
Last modified: 31 March, 2024, 12:36 pm

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল৷ যার প্রথমটিতে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ম্যাচে সুইডেনের জালে পাঁচ গোল করেছে পর্তুগাল। পরের ম্যাচেই স্লোভেনিয়ার বিপক্ষে খেলেছেন সিআর সেভেন, সেই ম্যাচে অবশ্য ২-০ গোলের ব্যবধানে হেরে যায় পর্তুগাল। 

এরপরই শুরু হয় রোনালদোকে নিয়ে সমালোচনা। তিনি থাকলে পর্তুগাল দলের ভারসাম্য নষ্ট হয়, আর না থাকলেই দল বেশি ভালো খেলে- এমন কথাবার্তাও শোনা গেছে। নিন্দুকের মুখ বন্ধ করতে অবশ্য রোনালদোর জুড়ি মেলা ভার। আরেকবার তা করলেন সিআর সেভেন। 

আল-নাসেরের হয়ে সৌদি প্রো লিগে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রোনালদো। আর সেই সুবাদে বড় জয় পেয়েছে আল-নাসের। ঘরের মাঠে আল-তাইকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। রোনালদোর গোল তিনটি এসেছে ম্যাচের ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে। অর্থাৎ ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেছেন পর্তুগিজ মহাতারকা। 

রোনালদোর হ্যাটট্রিকের আগে অবশ্য ম্যাচের লাগাম আল-নাসেরের হাতেই ছিল। ২০ মিনিটে ওটাভিওর গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিট পরই আল-তাই সমতা ফেরায় মিসিজানের গোলে। ৩৬ মিনিটে এই মিসিজান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল-তাই৷ এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ঘারিবের গোলে আবারও এগিয়ে যায় আল-নাসের। দ্বিতীয়ার্ধ পুরোটিই ছিল রোনালদোময়।

চলতি মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। আর ক্যারিয়ার হ্যাটট্রিকের সং্খ্যা গিয়ে দাঁড়াল ৬৪ তে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছেন সিআর সেভেন। সৌদি লিগে অবশ্য দ্বিতীয় স্থানেই আছে আল-নাসের৷ ২৫ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট তাদের, শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে যা ১২ পয়েন্ট কম।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / আল-নাসের / সৌদি প্রো লিগ / হ্যাটট্রিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net