Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
‘ইট মারলে পাটকেল’- বার্তা দিয়ে রাখলেন লঙ্কান অধিনায়ক

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 March, 2024, 05:25 pm
Last modified: 29 March, 2024, 09:11 pm

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা

‘ইট মারলে পাটকেল’- বার্তা দিয়ে রাখলেন লঙ্কান অধিনায়ক

শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কথায় মনে হতে পারে, বাংলাদেশ যা করবে তারাও সেটা করবে। অবশ্য তার ভাষাটা একটু ভিন্ন, ব্যাপারটা অনেকটা এমন যে ‘ইট মারলে, পাটকেল খেতে হবে।’
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 March, 2024, 05:25 pm
Last modified: 29 March, 2024, 09:11 pm

প্রতিপক্ষের কৌশলই নিজেদের কৌশল; সবাইকে এভাবে ভাবতে দেখা যায় না। বিপক্ষ দলকে কঠিন সময় দিতে সাধারণত নিজেদের মতো করেই পরিকল্পনা সাজানো হয়। কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কথায় মনে হতে পারে, বাংলাদেশ যা করবে তারাও সেটা করবে। অবশ্য তার ভাষাটা একটু ভিন্ন, ব্যাপারটা অনেকটা এমন যে 'ইট মারলে, পাটকেল খেতে হবে।'

সিলেট টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে চট্টগ্রামে আসে শ্রীলঙ্কা ক্রিকেট দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ফুরফুরে মেজাজে সফরকারীরা, সব কিছুর জন্যই প্রস্তুত তারা। লঙ্কান অধিনায়ক জানিয়ে রাখলেন, বাংলাদেশ আক্রমণ করলে তারাও পাল্টা আক্রমণা করবে। বাংলাদেশ রয়েসয়ে খেললে তারাও সেভাবে খেলবে। 

চট্টগ্রামে সিলেটের মতো পেস সহায়ক উইকেট হবে না। এখানে নিশ্চয়ই ভিন্ন কৌশল রাখতে হবে। কেমন হবে লঙ্কানদের কৌশল, উত্তরে ধনঞ্জয়া বলেন, 'উইকেট দেখে ভালো মনে হচ্ছে। ব্যাটিংয়ের জন্য ভালো হবে হয়তো। তারা (বাংলাদেশ) আক্রমণ করলে আমরা পাল্টা আক্রমণ করব, তারা রয়েসয়ে খেললে আমরাও সেভাবে খেলব।'

সিলেট টেস্টে জিতলেও ব্যর্থ ছিল শ্রীলঙ্কার টপ অর্ডার। দুই ইনিংসেই দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২০২ রানের এবং দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। এ দুজন দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। এক ইনিংসে সবাই রান করবে না জানিয়ে ধনঞ্জয়া বলেন, 'টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে আমরা বেশি কথা বলিনি। এক দিনে সবাই রান পাবে না। যদি টপ অর্ডার ম্যাচে জ্বলে ওঠে, আমার ব্যাটিং-ই করা লাগবে না।'

সিলেট টেস্টে বাংলাদেশের ২০ উইকেটই নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। মূলত তাদের তিন পেসার বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা মিলে বাংলাদেশের সব উইকেট নেন। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক হলে স্পিনাররাও অবদান রাখতে পারবে। কাজটাও আরও সহজ হবে জানিয়ে ধনঞ্জয়া বলেন, 'সর্বশেষ ম্যাচে পেসারদের দিয়েই ২০ উইকেট নিয়েছি আমরা। ম্যাচে স্পিনাররা থাকলে উইকেট নেওয়াটা পেসারদের জন্য সহজ হয়ে যাবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / টেস্ট সিরিজ / ধনঞ্জয়া ডি সিলভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net