Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
নান্নু-বাশার বাদ, নতুন প্রধান নির্বাচক লিপু

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2024, 08:20 pm
Last modified: 12 February, 2024, 08:32 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

নান্নু-বাশার বাদ, নতুন প্রধান নির্বাচক লিপু

নান্নু ও বাশারকে বাদ দিলেও নতুন কমিটিতে জায়গা হয়েছে সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের। নতুন নির্বাচক কমিটির আরেক সদস্য জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।
টিবিএস রিপোর্ট
12 February, 2024, 08:20 pm
Last modified: 12 February, 2024, 08:32 pm
মিনহাজুল আবেদীন নান্নু ও গাজী আশরাফ হোসেন লিপু (ডানে)। ছবি: সংগৃহীত

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে হতাশার সময়ে কাটে বাংলাদেশের। সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে যাওয়া দলটি ৯ ম্যাচের ২টিতে জয় পায়। এমন ব্যর্থতায় ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজম্যান্ট নিয়ে চরম সমালোচনা হয়। কাঠগড়ায় তোলা হয় নির্বাচন কমিটিকেও। অনেকদিন ধরেই গুঞ্জন, মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বদলে যাচ্ছে। অবশেষে সেই ঘোষণা এলো। 

সোমবার নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নান্নুকে। জায়গা হারিয়েছেন হাবিবুল বাশারও। নতুন প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। 

নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। এর পর থেকেই নতুন নির্বাচক কমিটি বাছাইয়ের কাজ চলছিল। কিন্তু প্রধানের পদে যোগ্য কাউকে চূড়ান্ত করতে না পারায় সময় নিচ্ছিল বিসিবি। অবশেষে লিপুর ওপর আস্থা রাখলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার দেড় মাস পরে নতুন কমিটি ঘোষণা করা হলো। আগামী ১ মার্চ থেকে দায়িত্ব শুরু হবে নতুন কমিটির। 

নান্নু ও বাশারকে বাদ দিলেও নতুন কমিটিতে জায়গা হয়েছে সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের। নতুন নির্বাচক কমিটির আরেক সদস্য জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার। ২০২১ সালের জানুয়ারি থেকে নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন রাজ্জাক। এর আগে নান্নু ও বাশারকে নিয়ে দুই সদস্যের নির্বাচক কমিটি ছিল।

নতুন প্রধান নির্বাচকের নাম ঘোষণায় পাপন বলেন, 'যে কয়টা নাম এসেছে আমাদের কাছে, উনার নামটা দেখার পরে, পছন্দ করার আর কিছু ছিল না আমাদের মধ্যে। যে কয়টা নাম আমাদের কাছে প্রস্তাব করা হয়েছে, আমাদের মনে হয়েছে উনি যদি আসতে রাজি হন, আমরা মনে করি তিনি সেরা। সেই জন্য এটা নিয়ে খুব একটা তর্ক হয়নি। কথা ছিল উনি আসতে চান কিনা বা রাজি আছেন কিনা। যখন নিশ্চয়তা পেলোম যে রাজি আছেন, তখন আমরা এক বাক্যে স্বীকার করে নিলাম যে উনাকেই আমরা প্রধান নির্বাচক করব।'

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক ছিলেন সাবেক অলরাউন্ডার লিপু। ১৯৮৬ এশিয়া কাপ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও সফল ছিলেন লিপু। বিশেষ করে নেতৃত্ব গুণাবলীর কারণে তাকে আলাদা করে মূল্যায়ন করা হতো। পরবর্তীতে বিসিবির পরিচালক হন লিপু, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

নির্বাচক প্যানেল থেকে সরানো হলেও নান্নু ও বাশারকে বোর্ডে সম্মানজনক কোনো পদে রাখা হবে বলে জানান বিসিবি সভাপতি। পাপন বলেন, 'আমাদের ক্রিকেটে অবদান রাখার জন্য বোর্ড তাদের অ্যাপ্রিশিয়েট করেছে। সবাই এক বাক্যে স্বীকার করেছে যে, তাদের অবদানে আমরা খুবই খুশি। কিন্তু আমারা তাদের হারাতেও চাই না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি উপযুক্ত পদে তাদের দুজনকেই আমরা বোর্ডে রাখবো।'

২০১১ সাল থেকে নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন নান্নু। ২০১৬ সালের জুনে সাবেক এই অধিনায়ককে প্রধান নির্বাচক করা হয়। এরপর থেকে পদটিতে আর পরিবর্তন আসেনি। হাবিবুল বাশারও ২০১১ সাল থেকে নির্বাচক। ২০২১ সালে এসে নির্বাচক কমিটিতে জায়গা হয় রাজ্জাকের। লম্বা সময় পর অবশেষে নির্বাচক কমিটিতে পরিবর্তন আনা হলো। 

 

Related Topics

টপ নিউজ

মিনহাজুল আবেদীন নান্নু / হাবিবুল বাশার / গাজী আশরাফ হোসেন লিপু / প্রধান নির্বাচক / বিসিবি / বাংলাদেশের ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net