Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ধর্ষণ মামলায় আট বছরের কারাদণ্ড লামিচানের

খেলা

টিবিএস ডেস্ক
10 January, 2024, 06:40 pm
Last modified: 10 January, 2024, 06:49 pm

Related News

  • ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে
  • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী
  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে এনে তিতাস নদীতে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ধর্ষণ মামলায় আট বছরের কারাদণ্ড লামিচানের

ধারাবাহিকভাবে অভিযোগ অস্বীকার করে এসেছেন লামিচানে। অভিযোগ থাকার পরও জোরালো জনসমর্থন পেয়েছেন নেপাল ক্রিকেটের এই পোস্টার বয়। অবশেষে বড় শাস্তিই পেলেন তারকা এই লেগ স্পিনার।
টিবিএস ডেস্ক
10 January, 2024, 06:40 pm
Last modified: 10 January, 2024, 06:49 pm

ধর্ষণে অভিযুক্ত, চলছিল মামলা। মাঝে জামিনে মুক্তি পেয়ে নেপাল জাতীয় ক্রিকেট দলেও ফিরেছিলেন সন্দীপ লামিচানে। তবে তখনই তারকা এই লেগ স্পিনারের ভাগ্য নির্ধারণ হয়নি, যা হলো আজ। ধর্ষণ করেছেন, এমন অভিযোগ প্রমাণ হওয়ায় লামিচানকে আট বছরের জেল দেওয়া হয়েছে। বুধবার নেপালের একটি আদালত এই রান দেন। 

কাঠমান্ডু জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা এএফপিকে বলেছেন, 'আদালত তাকে আট বছরের সাজা দিয়েছে।' জামিনে থাকায় রায় ঘোষণার সময় আদলতে ছিলেন না নেপালের সাবেক এই অধিনায়ক। তার আইনজীবী সরোজ ঘিমিরে এএফপিকে জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছেন লামিচানে। অভিযোগ থাকার পরও জোরালো জনসমর্থন পেয়েছেন নেপাল ক্রিকেটের এই পোস্টার বয়। প্রক্রিয়াগত কারণে লামিচানের বিরুদ্ধে মামলাটির তদন্তে দেরি হয়েছে, যে কারণে এটা শেষ হতে এক বছরেরও বেশি সময় লেগে গেল।

১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি লেগ স্পিনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত ২০২২ সালের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে লামিচানে উচ্চ আদালতে আপিল করেন। শেষ পর্যন্ত দোষীই সাব্যস্ত হন তিনি। এই অভিযোগে তাকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। পরবর্তীতে জামিনে মুক্ত হলে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 

নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় তারকা লামিচানে। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলে বেড়িয়েছেন তিনি। আইপিএল থেকে শুরু করে বিবিএল, পিএসএল, বিপিএল, সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে দারুণ প্রতিভাববান এই লেগ স্পিনারের। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট এবং তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেন লামিচানে। 

 

Related Topics

টপ নিউজ

সন্দীপ লামিচানে / নেপাল ক্রিকেট দল / ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ধর্ষণের মামলায় বান্দরবানে এনসিপি নেতা কারাগারে
  • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী
  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে এনে তিতাস নদীতে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net