Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
মিরপুর টেস্টের প্রথম দিনে ধারাভাষ্যে তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 09:15 pm
Last modified: 05 December, 2023, 09:20 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

মিরপুর টেস্টের প্রথম দিনে ধারাভাষ্যে তামিম

আগামী বছর বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল। ব্যাট হাতে ফেরার আগে মাইক্রোফোন হাতে শুরু হতে যাচ্ছে তার। আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে অভিজ্ঞ এই ওপেনারের। 
টিবিএস রিপোর্ট
05 December, 2023, 09:15 pm
Last modified: 05 December, 2023, 09:20 pm

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। দলীয় জটিলতায় শেষ মূহূর্তে নিজে থেকেই সরে দাঁড়ান অভিজ্ঞ এই ওপেনার। তার ক্রিকেটে ফেরা নিয়েও ছিল ধোয়াঁশা। যদিও কদিন আগে নিজেই বিষয়টি পরিস্কার করেন তিনি, জানান আগামী বছর বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন। ব্যাট হাতে ফেরার আগে মাইক্রোফোন হাতে শুরু হতে যাচ্ছে তামিমের। আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। 

কাল মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য দেবেন তামিম। ধারাভাষ্য দেওয়ার ঘোষণাটি তিনি নিজেই দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ওপেনার জানিয়েছেন, প্রথম দিনের নির্দিষ্ট একটা অংশে ধারাভাষ্য দেবেন তিনি। 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খানের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, 'আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশে আমি থাকব। আন্তর্জাতিক ম্যাচে আমার প্রথম। আমার স্লট ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি।'

আন্তর্জাতিক ম্যাচে প্রথম হলেও ধারাভাষ্যে তার অভিজ্ঞতা আছে। গত বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন তামিম। খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে প্রায় ৬ ওভারের মতো টানা ধারাভাষ্য দেন তিনি। প্রথম অভিজ্ঞতা শেষে সেদিন তামিম জানান, আরও একটি সিরিজে ধারাভাষ্যর প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। 

গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে বাংলাদেশ দলের বাইরে আছেন তামিম। বিশ্বকাপে খেলা হয়নি, খেলছেন না ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজের পর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরেও যাবেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। আগামী বছর বিপিএল দিয়ে ফিরবেন। এর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন তামিম। যা পরে জানাবেন বলে জানিয়েছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ধারাভাষ্যকার / বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / ধারাভাষ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net