Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
সাকিব, লিটন, মুস্তাফিজকে ছেড়ে দিল তাদের আইপিএলের দল

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2023, 06:45 pm
Last modified: 26 November, 2023, 06:58 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

সাকিব, লিটন, মুস্তাফিজকে ছেড়ে দিল তাদের আইপিএলের দল

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এর আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল আজ।
টিবিএস রিপোর্ট
26 November, 2023, 06:45 pm
Last modified: 26 November, 2023, 06:58 pm

বিশ্বকাপ শেষ হতে না হতেই বেজে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের দামামা। ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে। এরই অংশ হিসেবে অনেকেই পুরনো খেলোয়াড়কে ধরে রাখছে কিংবা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার তালিকায় আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। 

গত আইপিএলে সাকিব ও লিটনকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আগামী মৌসুমের আগে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে আসরটির দুইবারের চ্যাম্পিয়নরা। মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের পরের আসরে খেলতে নিলামে নাম দিতে হবে তাদেরকে। 

আগামী বছরের আইপিএলের খেলোয়াড় নিলাম এ বছরই হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এর আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল আজ। এ ছাড়া গত কয়েক দিনে সরাসরি চুক্তিতেও ক্রিকেটার কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে গত আইপিএলে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। যদিও দলটির হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার। জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। কলকাতার হয়ে দুটি ম্যাচ খেলেন লিটন। দিল্লি হয়ে মুস্তাফিজও দুই ম্যাচে খেলা সুযোগ পান। 

কেবল সাকিব, লিটনই নয়; আরও ১০জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। তারা হলেন টিম সাউদি, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, নারায়ন জাগাদেসান, মানদীপ সিং, কুলবান্ত খেজরোলিয়া, উমেশ যাদব, জনসন চার্লস ও আরিয়া দেশাই।। ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারাইনসহ শ্রেয়াস আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়কে রেখে দিয়েছে কলকাতা। 

Related Topics

টপ নিউজ

আইপিএল / সাকিব আল হাসান / কলকাতা নাইট রাইডার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net