Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
কেন নেইমারকে নিয়ে ২০২৬ বিশ্বকাপ জেতার পরিকল্পনা করতে পারবে না ব্রাজিল

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2023, 08:00 pm
Last modified: 16 November, 2023, 08:27 pm

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

কেন নেইমারকে নিয়ে ২০২৬ বিশ্বকাপ জেতার পরিকল্পনা করতে পারবে না ব্রাজিল

ব্রাজিলের কাঁটা গায়ে নুনের ছিটা হিসেবে যোগ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। যেখানে ১৯৯৪ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপে সেটির পুনরাবৃত্তি করতে হলে ব্রাজিলকে পরিকল্পনা সাজাতে হবে এখন থেকেই। 
টিবিএস রিপোর্ট
16 November, 2023, 08:00 pm
Last modified: 16 November, 2023, 08:27 pm

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর পাঁচটি বিশ্বকাপ চলে গেলেও একবার সেমি-ফাইনাল খেলা ছাড়া ফাইনালে উঠতে পারেনি সেলেসাওরা। সেই সেমি-ফাইনালেও ঘরের মাঠে জার্মানির কাছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার সঙ্গী হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

ব্রাজিলের কাঁটা গায়ে নুনের ছিটা হিসেবে যোগ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। যেখানে ১৯৯৪ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপে সেটির পুনরাবৃত্তি করতে হলে ব্রাজিলকে পরিকল্পনা সাজাতে হবে এখন থেকেই। 

আর সেই পরিকল্পনা থেকে বাদ দিতে হবে নেইমারকে! ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই বিশ্বকাপ জেতার তরিকা বানাতে হবে সেলেসাওদের। কিন্তু কেন নেইমারকে ছাড়াই করতে হবে সেই পরিকল্পনা? উত্তরটা সহজ। ২০২৬ বিশ্বকাপ শুরু হবার সময় নেইমারের বয়স ৩৪ ছাড়িয়ে পড়বে ৩৫ এ। যে পরিমাণে চোটাক্রান্ত হচ্ছেন তিনি, এখনও মাঠের বাইরে আছেন অস্ত্রোপচার করে। যা থেকে ফিরতে সময় লাগবে আট থেকে দশ মাস। 

চোট সমস্যা, ফিটনেসহীনতার সমস্যা মিলিয়ে নেইমার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রধান অস্ত্র হতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত। যদি ব্রাজিল তাকে ঘিরে নিজেদের প্রথম একাদশের পরিকল্পনা করে তাহলে সেটি হবে আত্মঘাতী। বিশেষ করে তাদের হাতে যেখানে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর মতো আক্রমণভাগের তারকারা আছেন। আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ইতোমধ্যে নেইমারের জায়গা নিতে প্রস্তুত। 

২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার আগে এন্ড্রিকের মতো ভবিষ্যত তারকারাও তৈরি হয়ে যাবেন বলে আশা করা যায়। ভিতর রোকেও আছেন এই তালিকায়। সবমিলিয়ে আক্রমণভাগে নেইমার এখনই ব্রাজিল দলে আর অপরিহার্য নন। ২০২৬ বিশ্বকাপে তো সেটি আরোই থাকবেন না। তাই পরবর্তী বিশ্বকাপের আগেই নেইমারকে পরিকল্পনা থেকে বাদ দেওয়া জরুরি ব্রাজিলের জন্য। 

Related Topics

টপ নিউজ

নেইমার / ২০২৬ বিশ্বকাপ / ব্রাজিল ফুটবল দল / সেলেসাও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net