Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
দুই সাকিবে হঠাৎ দিকহারা শ্রীলঙ্কা

খেলা

টিবিএস রিপোর্ট
06 November, 2023, 02:45 pm
Last modified: 06 November, 2023, 04:30 pm

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

দুই সাকিবে হঠাৎ দিকহারা শ্রীলঙ্কা

দুই সাকিবের তোপে হঠাৎ-ই বিপদে পড়ে গেছে দ্বিতীয় উইকেট জুটি থেকে ৬১ রান পাওয়া শ্রীলঙ্কা।
টিবিএস রিপোর্ট
06 November, 2023, 02:45 pm
Last modified: 06 November, 2023, 04:30 pm

প্রথম ওভারে উইকেট হারালেও চাপ কাটিয়ে তোলে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাটে এগোতে থাকে তারা। কিন্তু ৬০ পেরিয়ে হঠাৎ-ই দিক হারিয়ে বসেছে তারা। সাকিব আল হাসানের পর লঙ্কানদের ইনিংসে আঘাত হেনেছেন আজই বিশ্বকাপে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। 

দুই সাকিবের তোপে হঠাৎ-ই বিপদে পড়ে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে নিসাঙ্কার সঙ্গে ৬১ রানের জুটি গড়ে আউট হন ১৯ রান করা মেন্ডিস। সাকিবের বলে শরিফুলের হাতে ক্যাচ দেন তিনি। ৬ রান পর থামেন নিসাঙ্কাও। তানজিম সাকিবের করা অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ইনসাইড এজ হন তিনি, ভেঙে যায় তার স্টাম্প। 

ফেরার আগে ৩৬ বলে ৮টি চারে ৪১ রান করেন নিসাঙ্কা। ১৪ ওভার শেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৬ রান। সাদিরা সামারাবিক্রমা ৬ চারিথ আসালাঙ্কা ৩ রানে ব্যাটিং করছেন।   

মুশফিকের দুর্দান্ত ক্যাচে শুরুতেই উইকেট পেল বাংলাদেশ

প্রথম ওভারেই আঘাত হানলেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ফিরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরাকে। যদিও এই উইকেটে মুশফিকুরি রহিমের কৃতিত্বই বেশি। অসাধারণ এক ক্যাচ নিয়ে কুশলকে ফেরান তিনি।

শরিফুলের করা স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালান কুশল। কিন্তু ব্যাটে-বলে সেভাবে না হওয়ায় বল পেছনে চলে যায়। স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর দিকে বল যাচ্ছিল। কিন্তু উড়ন্ত বলাকার মতো অনেকটা লাফিয়ে ক্যাচটি গ্লাভসবন্দী করেন মুশফিক। 

শুরুতেই চাপে পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস। ৩ ওভারে ১ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ১৮ রান। নিসাঙ্কা ১৩ ও মেন্ডিস শূন্য রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / মুশফিকুর রহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net