Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ডি কক-ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের রান পাহাড়, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট
24 October, 2023, 06:30 pm
Last modified: 24 October, 2023, 08:44 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা

ডি কক-ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের রান পাহাড়, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

ওয়ানডে এবং বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই রান পাড়ি দিয়ে জিততে বিশ্বকাপের ইতিহাস পাল্টাতে হবে সাকিব আল হাসানের দলকে।
টিবিএস রিপোর্ট
24 October, 2023, 06:30 pm
Last modified: 24 October, 2023, 08:44 pm

২১ ওভারে ১০০, ৩৬ ওভারে ২০০, ৪৪ ওভারে ৩০০; আর শেষের ৬ ওভারে চললো রীতিমতো তাণ্ডব, ৩৬ বলে উঠলো ৮২। প্রথম তিন ধাপেই ব্যাট হাতে শাসন করলেন চোখ ধাঁধানো ব্যাটিংয়ে এবারের বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া কুইন্টন ডি কক। সঙ্গে থাকলো এইডেন মার্করামের দায়িত্বশীল ব্যাটিং, হেনরিখ ক্লাসেনের দানবীয় ইনিংস ও ডেভিড মিলারের ঝড়। এই চার ব্যাটসম্যানের দাপটের দিনে বিশাল সংগ্রহ গড়লো দক্ষিণ আফ্রিকা।  

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৮২ রানের বড় সংগ্রহ গড়েছে। ওয়ানডে ও বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এবারের বিশ্বকাপের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে আগে ব্যাটিং করে ৩০০'র বেশি রান করলো প্রোটিয়ারা। এর মধ্যে একটি ইনিংস ৪২৮ রানের, যা বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

৩৮২ রান পাড়ি দিয়ে জিততে হলে বাংলাদেশকে বিশ্বকাপের রেকর্ড বদলাতে হবে। বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়া পাকিস্তানের, এবারের আসরেই শ্রীলঙ্কার করা ৩৪৪ রান টপকে জেতে বাবর আজমের দল। দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড আয়ারল্যান্ডের দখলে, এই বিশ্বকাপের আগে যা ছিল সর্বোচ্চ রান তাড়া। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেওয়া ৩২৮ রানের লক্ষ্য পাড়ি দিয়ে জেতে আইরিশরা। 

পরের দুটি সফল রান তাড়া বাংলাদেশের। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৩ উইকেটেই পাড়ি দেয় বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সফল রান তাড়ায় ২০১৫'র আসরে স্কটল্যান্ডের করা ৩১৮ রানের জবাবে ৪ উইকেটে ৩২২ রান করে তারা। ওয়ানডেতে এই দুটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তারা।

রান পাহাড় গড়লেও দক্ষিণ আফ্রিকার শুরুটা বলার মতো ছিল না। দলীয় ৩৪ রানের মধ্যেই রিজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেনকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম ও মেহেী হাসান মিরাজ। কিন্তু এই চাপ দলকে বুঝতেই দেননি ডি কক ও মার্করাম। তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে তোলেন এ দুজন। ৬৯ বলে ৭টি চারে ৬০ রান করা মার্করামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। 

এতেও দক্ষিণ আফ্রিকার রান তোলার গতিতে ভাটা পড়েনি, বরং গতি আরও বেড়ে যায়। বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে তাণ্ডব চালান ডি কক ও ক্লাসেন। এই জুটি ৮৭ বলে ১৪২ রান যোগ করে। সেঞ্চুরি পেরিয়ে ডাবল সেঞ্চুরির পথে ছিলেন ডি কক। কিন্তু হাসান মাহমুদের ফুল টসে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার। ফেরার আগে ১৪০ বলে ১৫টি চার ও ৭টি ছক্কায় ১৭৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। 

বিশ্বকাপে এটাই তার সেরা ইনিংস এবং ওয়ানডের দ্বিতীয় সেরা। ওয়ানডেতে এটা ডি ককের ২০তম সেঞ্চুরি। ডি ককের বিদায়ের পর ক্লাসেন ও মিলার বাংলাদেশের বোলারদের পথ ভুলিয়ে দেন, চলতে থাকে চার-ছক্কার শো। এই জুটি মাত্র ২৫ বলে ৬৫ রান যোগ করে। ৪৯ বলে ২টি চার ও ৮টি ছক্কায় ৯০ রানের দানবীয় ইনিংস খেলেন ক্লাসেন। 

মিলার ১৫ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন। সুবিধা করতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই। সবচেয়ে বেশি ১১.১৬ ইকোনমিতে ৬ ওভারে ৬৭ রান দেওয়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ২টি উইকেট নেন। সবচেয়ে কম ইকোনমিতে ৪৪ রান খরচায় একটি উইকেট নেন মিরাজ। শরিফুল ও সাকিবও একটি করে উইকেট পান। দুজনই ওভার প্রতি ৭ রানের বেশি করে খরচা করেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net