Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ডি ককের আরেকটি সেঞ্চুরি, লড়াকু সংগ্রহ প্রোটিয়াদের

খেলা

টিবিএস রিপোর্ট
12 October, 2023, 06:35 pm
Last modified: 12 October, 2023, 07:12 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

ডি ককের আরেকটি সেঞ্চুরি, লড়াকু সংগ্রহ প্রোটিয়াদের

বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করা ডি কক ছাড়া দক্ষিণ আফ্রিকাকে পথ দেখান এইডেন মার্করাম, অধিনায়ক টেম্বা বাভুমা। আগের ম্যাচে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া মার্করাম এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন।
টিবিএস রিপোর্ট
12 October, 2023, 06:35 pm
Last modified: 12 October, 2023, 07:12 pm

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কুইন্টন ডি ককের সঙ্গে আরও দুটি সেঞ্চুরি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, তিন সেঞ্চুরিতে বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেঞ্চুরি তুলে নিলেন ডি কক, তবে এবার আর কেউ পারলেন না বড় ইনিংস খেলতে। এরপরও অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু সংগ্রহই গড়লো দক্ষিণ আফ্রিকা। 

বৃহস্পতিবার লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করতে নামা প্রোটিয়ারা ৭ উইকেটে ৩১১ রান তুলেছে। 

এবিডি ভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করা ডি কক ছাড়া দলকে পেথ দেখান এইডেন মার্করাম, অধিনায়ক টেম্বা বাভুমা। আগের ম্যাচে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া মার্করাম এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দুপটে শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ১৯.৪ ওভারে ১০৮ রান যোগ করেন ডি কক ও বাভুমা। এ সময় বাভুমা রান তুলতে বেগ পোহালেও দারুণ ছন্দে থাকা ডিড কক শাসন করে খেলতে থাকেন। জুটিতে বাঁহাতি এই ওপেনারের অবদানই বেশি, প্রোটিয়া অধিনায়ক কেবল সঙ্গ দিয়ে গেছেন। 

২০তম ওভারে বাভুমার বিদায়ে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ তুলে আউট হওয়ার আগে ৫৫ বলে ২টি চার ৩৫ রান করেন ডানহাতি এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা ভ্যান ডার ডুসেন আজ ইনিংস বড় করতে পারেননি। ডি ককের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়া ডুসেন ৩০ বলে ২টি চারে ২৬ রান করেন। 

আগেরদিন ঝড় তোলা হেনরিক ক্লাসেনের সঙ্গে আরও কিছুটা পথ পাড়ি দেন ডি কক। বাঁহাতি এই ব্যাটসম্যানের লড়াই থামে ৩৫তম ওভারে। ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পাওয়া ডি কক ১০৬ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ১০৯ রান করেন। তার বিদায়ের পর দলকে ঠিক পথে রাখেন ৪৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করা মার্করাম। 

কিন্তু মার্করাম আউট হলে দক্ষিণ আফ্রিকার রানের চাকার গতি কমে আসে। উইকেট হারানোর পাশাপাশি সেভাবে রানও তুলতে পারেনি টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে থাকা দলটি। ক্লাসেন ২৯, ডেভিড মিলার ১৭ ও মার্কো ইয়ানসেন ২৬ রান করেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও ম্যাক্সওয়েল ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।   

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / কুইন্টন ডি কক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net