Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
‘দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড’- আফগানিস্তান ম্যাচের পর মাশরাফি

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2023, 07:20 pm
Last modified: 07 October, 2023, 07:27 pm

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

‘দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড’- আফগানিস্তান ম্যাচের পর মাশরাফি

পরের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ইংলিশদের একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 
টিবিএস রিপোর্ট
07 October, 2023, 07:20 pm
Last modified: 07 October, 2023, 07:27 pm

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলে শাসন করে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। পরের ম্যাচে ১০ অক্টোবর ধর্মশালাতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর ইংলিশদের একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

শনিবার ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা। যা মিরাজ-শান্তর ব্যাটে ৩৪.৪ ওভারেই পাড়ি দেয় বাংলাদেশ, তখনও বাকি ছিল ৯২ বল। বল হাতে রেখে জেতার দিক থেকে বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। 

এমন জয়ের পর সাকিব আল হাসানের অধিনায়কত্ব, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, পেস বোলিংসহ সবার পারফরম্যান্সের প্রশংসা করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। পোস্টে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি, সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে বলে রেখেছেন, দেখা হবে।

মাশরাফি তার স্ট্যাটাসে লিখেছেন, 'দারুণ শুরু! জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ে সাথে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে, সে কতোটা প্রো-অ্যাক্টিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সব সময় বের করে আনে ও।'

ব্যাটে-বলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে মাশরাফি লিখেছেন, 'মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেই ভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। আবারও বলছি, বাংলাদেশের ফাস্ট বোলিং গ্রুপ এবার আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের উপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ।'

ওপেনারদের প্রসঙ্গে মাশরাফির ভাষ্য, 'ব্যাটিংয়ে ওপেনাররা রান করেনি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময় মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমাণ আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল।'

পোস্টের সর্বশেষ অংশে বাংলাদেশকে অভিনন্দন জানান মাশরাফি, সেই সঙ্গে পরের ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে লেখেন, 'অভিনন্দন বাংলাদেশ! দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড!!!'

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মুর্তজা / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net