Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
রুটের পর লোয়ার অর্ডারের ব্যাটে লড়াকু পুঁজি ইংল্যান্ডের

খেলা

টিবিএস রিপোর্ট
05 October, 2023, 06:15 pm
Last modified: 05 October, 2023, 06:28 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো স্কটল্যান্ড, সুপার এইটে উঠলো ইংল্যান্ড
  • আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল, ফিরেছেন জর্ডানও
  • ২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
  • ভারতই বিশ্বকাপের নতুন চোকার্স?
  • ফাইনালে হারের পর ভারতের ড্রেসিংরুমে নরেন্দ্র মোদি

রুটের পর লোয়ার অর্ডারের ব্যাটে লড়াকু পুঁজি ইংল্যান্ডের

জনি বেয়ারস্টো ভালো শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারেননি। জো রুট এবং জস বাটলারের জুটির পর লোয়ার অর্ডারের দৃঢ়তায় কিউইদের বিপক্ষে লড়ার মতো পুঁজি পেয়েছে ইংল্যান্ড। 
টিবিএস রিপোর্ট
05 October, 2023, 06:15 pm
Last modified: 05 October, 2023, 06:28 pm
রুট খেলেছেন ৭৭ রানের ইনিংস। ছবি: এএফপি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। জো রুট এবং অধিনায়ক জস বাটলারের ব্যাটে ভর করে নয় উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

জনি বেয়ারস্টো ভালো শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারেননি। জো রুট এবং জস বাটলারের জুটির পর লোয়ার অর্ডারের দৃঢ়তায় কিউইদের বিপক্ষে লড়ার মতো পুঁজি পেয়েছে ইংল্যান্ড। 

টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। ইংলিশদের ভয়ংকর ব্যাটিং লাইনআপের সামনে মাত্র দুজন স্পেশালিস্ট বোলার নিয়ে নামে নিউজিল্যান্ড। তবে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে দাবি করতেই পারে কিউই ম্যানেজমেন্ট। 

বেয়ারস্টো-মালানের ৪০ রানের উদ্বোধনী উইকেট জুটির পর রান তুলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ১১৮ রানে চার উইকেট পতনের পর অধিনায়ক জস বাটলারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন জো রুট। 

বাটলার নিজের উইকেট বিলিয়ে দেওয়ার পর আবারও নিয়মিত উইকেট হারায় ইংল্যান্ড। থ্রি লায়ন্সের অধিনায়ক ৪২ বলে দুই চার ও দুই ছয়ে ৪৩ রান করে ফেরেন। এরপর লিভিংস্টোন ২০ এবং রুট ফিরে যান ৭৭ রান করে। 

ওকস, কারেনরা ২৫২ রানের মধ্যে বিদায় নিলে নয় উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। তখন এই মাঝারি পুঁজি নিয়েই লড়াই করার অবস্থা তৈরি হয়। তবে শেষ উইকেট জুটিতে আদিল রশিদ এবং মার্ক উড অবিচ্ছিন ৩০ রানের জুটি গড়েন। ইংল্যান্ডও পায় লড়াই করার মতো সংগ্রহ। 

নিউজিল্যান্ডের বোলাররা যদিও দুর্দান্ত বোলিংই করেছেন। টিম সাউদির চোটের কারণে জায়গা পাওয়া ম্যাট হেনরিই ৪৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল। মিচেল স্যান্টনার দুটি, খন্ডকালীন বোলার গ্লেন ফিলিপসও নিয়েছেন দুটি উইকেট। ট্রেন্ট বোল্ট পেয়েছেন একটি, সবচেয়ে খরুচে বোলার রাচিন রবীন্দ্র ৭৬ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। 

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / ইংল্যান্ড ক্রিকেট / নিউজিল্যান্ড ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো স্কটল্যান্ড, সুপার এইটে উঠলো ইংল্যান্ড
  • আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল, ফিরেছেন জর্ডানও
  • ২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
  • ভারতই বিশ্বকাপের নতুন চোকার্স?
  • ফাইনালে হারের পর ভারতের ড্রেসিংরুমে নরেন্দ্র মোদি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net