Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
হাফ সেঞ্চুরি করে থামলেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
06 September, 2023, 04:35 pm
Last modified: 06 September, 2023, 09:44 pm

Related News

  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • বৃষ্টিতে টসে বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

হাফ সেঞ্চুরি করে থামলেন সাকিব

মুশফিকের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে আউট হলেন সাকিব। এর আগে তিনি ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাটিং করতে থাকা মুশফিক পূর্ণ করেছেন তার ৪৬তম ওয়ানডে হাফ সেঞ্চুরি।
টিবিএস রিপোর্ট
06 September, 2023, 04:35 pm
Last modified: 06 September, 2023, 09:44 pm

৪৭ রানেই ৪ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে অনেকটা পথ পড়ি দিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে আউট হলেন সাকিব। এর আগে তিনি ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। 

মুশফিক পূর্ণ করেছেন তার ৪৬তম ওয়ানডে হাফ সেঞ্চুরি। ৩০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫০ রান। মুশফিক ৫০ ও শামীম হোসেন পাটোয়ারী ১ রানে ব্যাটিং করছেন।  

পাকিস্তানি পেসারদের তোপে দিকহারা বাংলাদেশ

দ্বিতীয় ওভারেই উইকেটের পতন, আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ এদিন প্রথম বলেই আউট। নাসিম শাহর বলে অনেকটা ক্যাচ অনুশীলন করে সাজঘরে ফেরেন তিনি। শুরুতেই উইকেট হারানোর পর চাপ কাটিয়ে ভালো খেলতে শুরু করেন নাঈম শেখ ও লিটন কুমার দাস। 

কিন্তু পাকিস্তানি পেসারদের তোপে তারাও বেশি সময় টিকতে পারেননি। পরে তাওহিদ হৃদয়ও সাজঘরে ফিরে গেছেন। এশিয়া কাপে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে লাহোরে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে। 

চাপ সামলে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১০ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। সাকিব ৫ ও মুশফিক ২ রানে ব্যাটিং করছেন।    

দারুণ ব্যাটিং করতে থাকা লিটন চরম হতাশা জাগিয়ে আউট হন। পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির বলে খোঁচা দিয়ে আউট হন জ্বর থেকে সুস্থ হয়ে একাদশে ফেরা ডানহাতি এই ব্যাটসম্যান, ১৩ বলে ৪টি চারে ১৬ রান করেন তিনি। 

অষ্টম ওভারে হারিস রউফের ১৪০ কি.মি গতির শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে আকাশে ক্যাচ তোলেন নাঈম। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন হারিস। ২৫ বলে ২০ রান করে থামেন নাঈম। ইনিংসের দশম ওভারের প্রথম বলে হৃদয়ের স্টাম্প উপড়ে নেন হারিস। ৯ বলে ২ রান করেন আগের ম্যাচে রানের খাতা খোলার আগেই বিদায় নেওয়া হৃদয়। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / এশিয়া কাপ / পাকিস্তানি পেসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • বৃষ্টিতে টসে বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net