Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
জিততে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করতে হবে সাকিবদের

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
14 July, 2023, 07:55 pm
Last modified: 14 July, 2023, 08:00 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিততে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করতে হবে সাকিবদের

দুই দলের আগের ৯ মোকাবেলায় আফগানরা জিতেছে ছয়বার, বাংলাদেশ তিনবার। সংখ্যাটা চারে নিতে আফগানদের বিপক্ষে আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশকে।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
14 July, 2023, 07:55 pm
Last modified: 14 July, 2023, 08:00 pm

বাস্তবতার সঙ্গে রেকর্ডও বলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে। দুই দলের আগের ৯ মোকাবেলায় আফগানরা জিতেছে ছয়বার, বাংলাদেশ তিনবার। সংখ্যাটা চারে নিতে আফগানদের বিপক্ষে আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশকে।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করা আফগানিস্তান মোহাম্মদ নবীর হাফ সেঞ্চুরি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৫৪ রান তুলেছে। এই রান পাড়ি দিতে পারলে এটাই হবে টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সফল রান তাড়া। আগের সফল রান তাড়া ১৩৯, চট্টেগ্রামে ২০১৯ সালে।   

টস হেরে আগে ব্যাটিং করতে নামা আফগানরা নাসুম আহমেদ ও তাসকিন আহমেদের বিপক্ষে সাবধানী শুরু করে। দ্বিতীয় ওভারের শেষ বলে ছক্কা মেরে খোলস ছাড়েন রহমানউল্লাহ গুরবাজ। পরের ওভারের প্রথম বলে ছক্কা মারেন হজরতউল্লাহ জাজাই। তখন মনে হচ্ছিল ভয়ঙ্কর এই দুই ব্যাটসম্যান ঝড় তুলতে যাচ্ছেন না। যদিও নাসুম বাধায় তা হয়নি, তৃতীয় ওভারেই জাজাইকে ফিরিয়ে দেন তিনি। ১০ বলে ৮ রান করেন আফগান এই ওপেনার।

পরের ওভারে আফগানদের ইনিংসে সবচেয়ে বড় আঘাতটি হানেন তাসকিন, তার শিকার গুরবাজ। তাসকিনের লেংথ বলে কবজির মোচড়ে ছক্কা মারতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন ১১ বলে ১৬ রান করা গুরবাজ। এরপর শরিফুল ইসলামের বলে ইব্রাহিম জাদরানের ব্যর্থ হওয়ার সেই পুরনো গল্প আবারও ফিরে আসে। 

টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে আগে চারবার শরিফুলের বিপক্ষে আউট হওয়া ইব্রাহিম আজও বাঁহাতি এই পেসারের শিকারে পরিণত হন একইভাবে। গত বছর একবার ওয়ানডেতে শরিফুলের শিকার হন তিনি। এবার টেস্টের দুই ইনিংস ও একটি ওয়ানডেতে শরিফুলের বলে আউট হওয়া ইব্রাহিম আজও একইভাবে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন। 

৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলটি কিছু সময়ের জন্য স্বস্তি পায়, চতুর্থ উইকেটে ২০ রানের জুটি গড়েন মোহাম্মদ নবী ও করিম জানাত। আফগানরা গুছিয়ে নেওয়ার পরপরই সাকিব আল হাসানের আঘাত, তার শিকার করিম জানাত। এরপর আবারও আফগানদের প্রতিরোধ, নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে তোলেন এক পাশ আগলে খেলা নবী।

২৩ বলে ৩টি চারে ২৩ রান করা নাজিবুল্লাহকে থামিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। তবু দমেনি আফগানরা, বরং রান তোলার গতি আরও বাড়ে তাদের। উইকেটে থিতু হয়ে যাওয়া নবীর সঙ্গে যোগ দিয়ে ঝড় তোলেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। সাকিবের বলে ক্যাচ তুলে আউট হওয়ার আগে ১৮ বলে ৪টি ছক্কায় ৩৩ রান করেন তিনি। নবী-নাজিবুল্লাহর জুটি থেকে আসে ৩১ বলে ৫৫ রান। 

আফগানদের ইনিংসের সবচেয়ে বড় নাম নবী তখনও অবিচল। ৩৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ব্যাট চালিয়ে ৪০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৪ রান করেন। সাকিব সর্বোচ্চ ২টি উইকেট নেন। নাসুম, তাসকিন, শরিফুল, মুস্তাফিজ ও মিরাজ একটি করে উইকেট পান।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net