Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
শরিফুলের সামনে ধুঁকছে আফগানিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2023, 03:00 pm
Last modified: 11 July, 2023, 04:15 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

শরিফুলের সামনে ধুঁকছে আফগানিস্তান

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নেমে ব্যাট হাতে ধুঁকছে আফগানিস্তান। তাদেরকে দিকহারা করে দিয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
11 July, 2023, 03:00 pm
Last modified: 11 July, 2023, 04:15 pm

স্কোরকার্ড দেখে দল মেলানো কঠিন। প্রথম দুই ম্যাচ দিয়েই সিরিজ জিতে নেওয়া আফগানিস্তানেরই কিনা করুণ দশা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নেমে ব্যাট হাতে ধুঁকছে সফরকারীরা। ৬৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান তৃতীয় ওয়ানডেতে ১৫ রানেই ৪ উইকেট হারানো দলটি মাঝে ছোট দুটি জুটি গড়লেও ঠিক পথে ফিরতে পারেনি। ২৭ ওভারে ৭ উইকেটে আফগানদের সংগ্রহ ৬৮ রান। আজমতউল্লাহ ওমরজাই ১৭ ও জিয়া আকবর শূন্য রানে ব্যাটিং করেছেন। 

বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম একাই আফগানদের ইনিংস এলোমেলো করে দেন। ৮ ওভারে ১৬ রানে ৪টি উইকেট নিয়েছেন। বাকি দুই ওভারে ১৮ রানের বেশি খরচা না করলে ওয়ানডেতে এটাই হবে তার ক্যারিয়ার সেরা বোলিং। ৩৪ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। তাসকিন, সাকিব ও তাইজুল একটি করে উইকেট পেয়েছেন।    

শরিফুল-তাসকিনের তোপে দিকহারা আফগানিস্তান

সিরিজ খোয়াতে হয়েছে আগের ম্যাচে হেরেই, তবু চাপ কমেনি এতোটুকু। উল্টো হোয়াইটওয়াশের মহাচাপ নিয়ে তৃতীয় ওয়ানডেতে খেলতে নামতে হয়েছে বাংলাদেশকে। টস ভাগ্য বিপক্ষে গেলেও বল হাতে যেমন শুরু হয়েছে, তাতে আফসোস থাকার কথা নয় ঘরের মাঠের দলটির। শুরুতেই তোপ দেগে আফগানদের কোণঠাসা করে ফেলেছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। 

দ্বিতীয় ওয়ানডেতে এই দুই পেসারই ছিলেন একাদশের বাইরে, শেষ ম্যাচে সুযোগ পেয়েই ত্রাতার ভূমিকায় এ দুজন। শরিফুল ও তাসকিনের আগুনে বোলিংয়ে ১৫ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানরা। ৯ ওভার শেষে ৪ উইকেটের সফরকারীদের সংগ্রহ ১৬ রান। নাজিবুল্লাহ জাদরান ১ রানে ব্যাটিং করছেন, অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এখনও রানের খাতা খুলতে পারেননি। 

ইনিংসের তৃতীয় ওভারেই দলকে উইকেট এনে দেন শরিফুল। বাঁহাতি এই পেসার ফিরিয়ে দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে। অনেক বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এই ওভারেরই পঞ্চম বলে রহমত শাহকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন শরিফুল।

ষষ্ঠ ওভারে গিয়ে আফগানদের ইনিংসে সবচেয়ে বড় আঘাতটি হানেন তাসকিন। শর্ট ডেলিভারিতে রহমানউল্লাহ গুরবাজকে বোকা বানান তিনি। আগের ম্যাচে সেঞ্চুরিসহ ক্যারিয়ার সেরা ইনিংস খেলা আফগান এই ওপেনার ২২ বলে ৬ রান করে আউট হন। ইনিংসের নবম ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মোহাম্মদ নবীকে নিজের ‍তৃতীয় শিকারে পরিণত করেন শরিফুল।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net