Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মুজিব-রশিদ প্রসঙ্গে ওয়ার্ন-মুরালিধরনের উদাহরণ টানলেন বাংলাদেশের সহকারী কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
10 July, 2023, 02:30 pm
Last modified: 10 July, 2023, 04:27 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

মুজিব-রশিদ প্রসঙ্গে ওয়ার্ন-মুরালিধরনের উদাহরণ টানলেন বাংলাদেশের সহকারী কোচ

দুই ওয়ানডেতেই আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে খাবি খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির বোলিংয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছেন শান্ত-সাকিবরা।
টিবিএস রিপোর্ট
10 July, 2023, 02:30 pm
Last modified: 10 July, 2023, 04:27 pm
আফগান স্পিন আক্রমণকে বিশ্বসেরা মনে করেন নিক পোথাস। ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানে এবং দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে আফগানরা। 

সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। এরকম সময়ে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে এমন হারে বাংলাদেশ দলের জন্য বিপদসংকেতই বটে। 

কিন্তু দলের সহকারী কোচ নিক পোথাসের কাছে ব্যাপারটি এ রকম কিছু নয়। মাত্র দুটি হার দিয়ে বাংলাদেশ দলকে মাপতে চান না এই দক্ষিণ আফ্রিকান কোচ। 

আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে পোথাস বলেছেন, 'শেষ দুই ম্যাচে ওদের পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই মূল ব্যাপার। এটা ভুলে গেলে হবে না, আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের ফল দিয়ে মাপছি। আমরা ভুলে যাচ্ছি, এর আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কেমন করেছে।' 

গত বেশ কিছুদিনের পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলকে মাপতে বললেন পোথাস, 'আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের ফল দেখে মাপা। এখানে সবাই দ্রুত ফলাফল চায়। কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফল দেখেই মাপা উচিত।' 

দুই ওয়ানডেতেই আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে খাবি খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির বোলিংয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছেন শান্ত-সাকিবরা। এই নিয়ে বাংলাদেশ দলের সহকারী কোচের সহজ স্বীকারোক্তি, 'আফগান স্পিন আক্রমণ পৃথিবীর সেরা। এটাই একটা ফ্যাক্ট। ওরা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাদা বলের ক্রিকেট খেলে। যেকোনো অধিনায়কের জন্য এমন একটা স্পিন আক্রমণ পাওয়া স্বপ্নের মতো। সে যাকেই বল করতে দিচ্ছে, সেই বোলারই ঠিকমতো কাজ করে দিচ্ছে। এটা অসাধারণ।' 

আফগান স্পিনারদের প্রশংসা করতে গিয়ে শেন ওয়ার্ন-মুরালিধরনের প্রসঙ্গ টেনে আনলেন পোথাস। উদাহরণ দিলেন সর্বকালের সেরা দুই স্পিনারকে দিয়েই, 'সবাই কি ওয়ার্নকে পড়তে পারত? সবাই কি  মুরালিধরনকে পড়তে পারত? না! এ কারণেই তারা বিশ্বের সেরা। এ কারণেই বিশ্বের সব টুর্নামেন্টে রহস্য স্পিনারদের পেছনে এত বেশি টাকা খরচ করে। বিষয়টা এমন নয় যে, আমরা পারছি না। পুরো বিশ্বই পারছে না। প্রশ্নটা হলো, আমরা এর বিপক্ষে কীভাবে খেলব এবং নিজেদের আরো ভালো করে তুলব।'

এখান থেকেও অবশ্য শেখার ব্যাপার দেখছেন পোথাস, 'টেকনিকের দিক থেকে চ্যালেঞ্জটা এসেছে এই সিরিজে, এটা আমাদের জন্য খুব বড় সুবিধা হয়েছে। যখন আপনি এই মানের স্পিনের মুখোমুখি হবেন, এরপর আপনি যেকোনো স্পিন আক্রমণ খেলতে পারবেন।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ / নিক পোথাস / স্পিন আক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net