Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
মরিনহোর বিরুদ্ধে অভিযোগ আনলো উয়েফা 

খেলা

টিবিএস ডেস্ক
03 June, 2023, 07:30 pm
Last modified: 03 June, 2023, 07:41 pm

Related News

  • মুন্সীগঞ্জে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৫ কর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে এমপির ছেলের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • বক্তব্যের শুরুতে সালাম দেওয়ায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর অভিযোগের পর পশ্চিমবঙ্গে পুলিশ কর্মকর্তাকে বদলি
  • চট্টগ্রামে ৪০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগ, ২ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

মরিনহোর বিরুদ্ধে অভিযোগ আনলো উয়েফা 

টেইলর ও তার পরিবারের প্রতি হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে উয়েফা। ভবিষ্যতে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের জন্য স্থানীয় পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে সংস্থাটি।
টিবিএস ডেস্ক
03 June, 2023, 07:30 pm
Last modified: 03 June, 2023, 07:41 pm
রোমার কোচ হোসে মরিনহো। ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে কোচ হিসেবে তিনি অন্যতম সেরা, আবার বিতর্ক জন্ম দেওয়াতেও কম যান না। বিতর্কিত এক ঘটনা জন্ম দেওয়ায় এবার অভিযোগ আনা হলো রোমার কোচ হোসে মরিনহোর বিরুদ্ধে। গত বুধবার বুদাপেস্টে ইউরোপা লিগের রুদ্ধশ্বাস ফাইনালে রেফারি অ্যান্থনি টেইলরকে উদ্দেশ্যে করে অপমানজনক ভাষা ব্যবহার করায় মরিনহোর বিরুদ্ধে অভিযোগ এনেছে উয়েফা।
 
অশোভন আচরণের জন্য ম্যাচের এক পর্যায়ে ৬০ বছর বয়সী মরিনহোকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন টেইলর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও টেইলরের সমালোচনা করেন মরিনহো। সমর্থক ও খেলোয়াড়দের আচরণের কারণে দুই দলের বিরুদ্ধেও অভিযোগ এনেছে উয়েফা। দুই দলই মাঠের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস ছুঁড়ে মারাসহ আতশবাজি ফুটায়।
 
টেইলর ও তার পরিবারের প্রতি হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে উয়েফা। ভবিষ্যতে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের জন্য স্থানীয় পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে সংস্থাটি।

ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, 'এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা ফেয়ার প্লের চেতনা ও একইসাথে উয়েফা যে সম্মান ধরে রাখতে চায়, তাকে ক্ষুন্ন করে। একটি ম্যাচের আবহ ও স্বচ্ছতা ধরে রাখার নিশ্চয়তায় রেফারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আর সে কারণেই তাদের নিরাপত্তা ও সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

মাঠের আইন ভঙ্গ করায় সেভিয়ার বিরুদ্ধে অতিরিক্ত আরও কিছু অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন জিনিস  ক্ষতি করা ও সমর্থকদের বাধা দেওয়ার পেছনে রোমাকে দায়ী করা হয়েছে। 

উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে দুই দল মিলিয়ে সর্বমোট ১৩ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান টেইলর। রোমার সাতজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান ইংলিশ এই রেফারি। অস্বাভাবিকভাবে প্রচুর সংখ্যক ফাউলের কারণে ম্যাচের গতি প্রায়ই নষ্ট হয়েছে। এ জন্য ম্যাচটি শেষ হতেও দেরি হয়েছে। 

ম্যাচ শেষে বুদাপেস্ট বিমানবন্দরে রোমা সমর্থকদের তোপের মুখে পড়েন টেইলর। এ সময় টেইলরের সাথে তার পরিবারও ছিল। তাদেরকে শেষ পর্যন্ত বিমানবন্দর নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হয়। এ ঘটনায় ইতালিয়ান এক ব্যক্তির বিপক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি। 

রেফারিদের পেশাদার সংগঠন পিজিএমওএল তাদের বিবৃতিতে বলেছে, 'উয়েফা ইউরোপা লিগের ফাইনাল শেষে অ্যান্থনি ও তার পরিবার বাড়ি ফিরে যাওয়ার সময় তার প্রতি যে ধরনের অযৌক্তিক এবং ঘৃণ্য অপব্যবহার করা হয়েছে, সেজন্য আমরা আতঙ্কিত।' 

Related Topics

টপ নিউজ

হোসে মরিনহো / রোমা / রেফারি / অভিযোগ / উয়েফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • মুন্সীগঞ্জে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৫ কর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে এমপির ছেলের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • বক্তব্যের শুরুতে সালাম দেওয়ায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর অভিযোগের পর পশ্চিমবঙ্গে পুলিশ কর্মকর্তাকে বদলি
  • চট্টগ্রামে ৪০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগ, ২ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net