Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল নিয়ে মুখ খুললেন সোহাগ

খেলা

টিবিএস রিপোর্ট
10 May, 2023, 09:00 pm
Last modified: 10 May, 2023, 09:05 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • ফেনীর নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের খালাস চেয়ে আপিল
  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • আপিলেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়

নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল নিয়ে মুখ খুললেন সোহাগ

ফিফার দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেন সোহাগ। কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে করা সেই আপিল নিয়ে কথা বলেছেন বাফুফের সাবেক এই সাধারণ সম্পাদক। 
টিবিএস রিপোর্ট
10 May, 2023, 09:00 pm
Last modified: 10 May, 2023, 09:05 pm
ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আবু নাঈম সোহাগকে। ছবি: সংগৃহীত

অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন আবু নাঈম সোহাগ। আর্থিক অনিয়মের দায়ে বাফুফের সাবেক সাধারণ সম্পাদককে দুই বছরের জন্য সব ধরণের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা। এরপর বাফুফেও তাকে নিষেধাজ্ঞা দেয়। 

ফিফার দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেন সোহাগ। কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে করা সেই আপিল নিয়ে কথা বলেছেন বাফুফের সাবেক এই সাধারণ সম্পাদক। 

রাজধানী একটি হোটেলে বুধবার সোহাগের করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার পক্ষের আইনজীবীরা। আইনজীবী দলের প্রধান আজমালুল হোসাইন কেসি আশাবাদী, অভিযোগ থেকে অব্যাহতি পাবেন সোহাগ। 

সোহাগের দাবি, ফিফা ফান্ডের অর্থ চুরি বা অপব্যবহারের কারণে নয়, তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হয়েছে ক্রয়সংক্রান্ত বিষয়ে ত্রুটি থাকার অভিযোগে। 

তবে আইনগত বাধার কারণে অনেক কিছু বলার মতো অবস্থায় নেই বলেও জানান তিনি, 'যেহেতু আমরা একটা আপিল প্রক্রিয়ার মধ্যে চলে গেছি, কোর্ট অব আর্বিট্রেশনে আবেদন করেছি, সেখানে যাওয়া পর্যন্ত আমি আপনাদের সকলের সহযোগিতা চাইব। যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে আছি, আমার লিগ্যাল কাউন্সিলদের দ্বারা যে পরামর্শ পেয়েছি, তাতে আমি আসলে খুব বেশি বলার মতো অবস্থায় নেই। কি বলতে কি বলব, কি বলে ফেলব, সেটা কিভাবে অনুদিত হবে। তখন ফিফা হয়ত আমাকে আবার বলবে-তুমি কেন কথা বললে? তুমি এগুলো নিয়ে কথা বলতে গিয়েছ কেন?'

ফিফার তদন্তে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয়সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি ধরা পড়ে। ২০২১ সালের ডিসেম্বরে ক্রয়সংক্রান্ত কমিটি গঠন করে বাফুফে। সোহাগের দাবি, এই কমিটি গঠনের আগ পর্যন্ত যে কোনো ক্রয় সংক্রান্ত বিষয়ে ফিফাকে আগে থেকেই জানিয়ে এবং তাদের অনুমোদন নিয়েই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন তারা। এই যুক্তিতে নিজের দায় দেখছেন না তিনি, যদিও আইনি বাধ্যবাধকতার কারণে নিজেকে সরাসরি নির্দোষ দাবিও করছেন না সোহাগ, 'আমি আপনাদের কাছে দোয়া চাইব। এই যে একটা অভিযোগ দেশের জন্য, ব্যক্তিগতভাবে আমার জন্য। এটা যেন ওভারকাম করতে পারি। আপনাদের সকলের এবং দেশের সম্মান যেন বজায় রাখতে পারি। সত্য প্রকাশিত হবেই। আমি দোষী নাকি নির্দোষ-এই প্রশ্নের জবাবে সময়ই বলে দেবে।'

 ফিফা দুই বছরের নিষেধাজ্ঞা দিলেও বাফুফে এরই মধ্যে সোহাগের জন্য দরজা চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সোহাগ কথা বলতে রাজি হননি। 

Related Topics

টপ নিউজ

ফিফা নিষেধাজ্ঞা / আবু নাঈম সোহাগ / বাফুফে / সাধারণ সম্পাদক / আপিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • ফেনীর নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের খালাস চেয়ে আপিল
  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • আপিলেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net