Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
শ্রীলঙ্কা সফরের দলে নেই সালমা-রুমানারা

খেলা

টিবিএস রিপোর্ট
18 April, 2023, 10:30 pm
Last modified: 18 April, 2023, 10:35 pm

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কা সফরের দলে নেই সালমা-রুমানারা

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে খেলে বাংলাদেশ। ওয়ানডে খেলার বিরতিটা আরও বড়। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলে বাংলাদেশ। দুই ফরম্যাটের দুই দল থেকে সালমা, রুমানা ছাড়াও বাদ পড়েছেন মারুফা আক্তার ও শারমিন আক্তার। 
টিবিএস রিপোর্ট
18 April, 2023, 10:30 pm
Last modified: 18 April, 2023, 10:35 pm

ঈদুল-ফিতরের পরপরই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এই সফরের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদসহ আরও কয়েকজন নিয়মিত সদস্যকে ছাড়াই এই সফরে যাবে বাংলাদেশ। 

এবারের শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। দুটি ভিন্ন ফরম্যাটের জন্য সমন্বিত দল গড়েছে বিসিবি। এই দলে ১৬ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।  ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজই খেলেছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে অবস্থান তাদের।

অনেকদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচ খেলে না বাংলাদেশ। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে খেলে তারা। ওয়ানডে খেলার বিরতিটা আরও বড়। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলে বাংলাদেশ। দুই ফরম্যাটের দুই দল থেকে সালমা, রুমানা ছাড়াও বাদ পড়েছেন মারুফা আক্তার ও শারমিন আক্তার। 

নারী দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম বিশ্রামের কথা বলেছেন। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'এ সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবহাওয়া ও কন্ডিশন। সেটির কথা ভেবেই দল গড়া। কিছু উঠতি তারকাকে নিয়েছি, যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করেছে। কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছি। এ বছর বেশ কিছু সিরিজ খেলব আমরা দেশে ও দেশের বাইরে। একই সঙ্গে শ্রীলঙ্কায় ফিটনেস বড় ভূমিকা রাখবে। সব মিলিয়েই আসলে দল ঘোষণা করা।'

শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২৫ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হবে তাদের। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, পরের দুটি ম্যাচ ২ ও ৪ মে। ৯ মে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি, পরের দুই ম্যাচ ১১ ও ১২ মে। দুটি সিরিজের আগেই একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবানা মোস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন। 

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / স্কোয়াড / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net