Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
'একবার বলতো, আমাদের খেলোয়াড়রা দিয়ে দিতো'

খেলা

টিবিএস রিপোর্ট
07 April, 2023, 11:50 pm
Last modified: 08 April, 2023, 12:03 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

'একবার বলতো, আমাদের খেলোয়াড়রা দিয়ে দিতো'

অর্থসংকটের কথা বলে নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে খেলতে মায়ানমারে পাঠায়নি বাফুফে। এ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়।
টিবিএস রিপোর্ট
07 April, 2023, 11:50 pm
Last modified: 08 April, 2023, 12:03 am
নিজস্ব টিভি চ্যানেলের পরিকল্পনা করছে বিসিবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল জিতলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন নাজমুল হাসান। অথচ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মেয়েদের মায়ানমার পাঠাতে প্রধানমন্ত্রীর সাহায্যই চাননি। সাফ চ্যাম্পিয়ন দলকে কেন অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠানো হলো না সেই ঘটনার ব্যাখ্যা দেওয়ার একপর্যায়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে নিয়েও।

অর্থসংকটের কথা বলে নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে খেলতে মায়ানমারে পাঠায়নি বাফুফে। এ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়।

সে প্রসঙ্গেই সাংবাদিকেরা সালাউদ্দিনের কাছে জানতে চান, তিনি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে সে রকম যোগাযোগ রাখেন না। জবাবে সালাউদ্দিন বলেছিলেন, 'আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসিনি। আমি ওই নাটক করতে পারব না। আমি তো প্রকাশ্যে বলব না, প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন।'

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সালাউদ্দিনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি প্রথমে বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবই। আমি জানি না এটা নিয়ে কেন বলেছে। এ নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।'

নারী ফুটবল দলকে মায়ানমারে না পাঠানোর তুমুল সমালোচনাও করেছেন বিসিবি সভাপতি, 'আমার কাছে খারাপ লাগছে মেয়েরা যেতে পারল না। তাও মাত্র ২০ লাখ টাকার জন্য! এর চেয়ে দুঃখ-কষ্ট আর কী হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী কি কষ্টটাই না পেয়েছেন! আমার মনে হয় আপনাদের যে চ্যানেলগুলো আছে, যেকোনো চ্যানেলের মালিকের কাছে চাইলেই টাকাটা দিয়ে দিতেন। কারও না কারও কাছে বলতে তো হবে। আমাদের খেলোয়াড়দের বললেও দিত। এত গোপনে জিনিসটা রেখে, যে প্রক্রিয়ায় করেছে, এটা খুব দুঃখজনক।'

বিসিবি সভাপতি মনে করেন, টাকার অভাবে সাফ চ্যাম্পিয়নদের মায়ানমারে খেলতে না যেতে পারাটা দেশের জন্য লজ্জাজনক, 'দেশের জন্য এর চেয়ে বড় বদনাম হতে পারে না। আমরা বলছি, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, যেটা সারা পৃথিবী মেনে নিচ্ছে। সেখানে আমরা টাকার জন্য আমাদের দেশের মেয়েদের প্রি-অলিম্পিকে খেলতে পাঠাতে পারি না। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / বাফুফে / বিসিবি / কাজী সালাউদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net