Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
চোটের কাছে হার মেনে ফুটবলকে বিদায় ওজিলের

খেলা

টিবিএস রিপোর্ট
22 March, 2023, 08:15 pm
Last modified: 22 March, 2023, 08:19 pm

Related News

  • প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • হাঙ্গেরিকে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে জার্মানি
  • স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু স্বাগতিক জার্মানির

চোটের কাছে হার মেনে ফুটবলকে বিদায় ওজিলের

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা ওজিল ক্লাব ক্যারিয়ারে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মতো বড় দলে। ৩৪ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বললেন তিনি। 
টিবিএস রিপোর্ট
22 March, 2023, 08:15 pm
Last modified: 22 March, 2023, 08:19 pm
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন ওজিল। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছিলেন মেসুত ওজিল। ফর্ম হারিয়ে এখন ইউরোপের বড় সারির ক্লাবগুলোর কাছেও আর গ্রহণযোগ্য নন তিনি। সবকিছু মিলিয়ে ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন জার্মান এই মিডফিল্ডার। 

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা ওজিল ক্লাব ক্যারিয়ারে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মতো বড় দলে। ৩৪ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বললেন তিনি। 

২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেন ওজিল। এর মাঝে ২০১৪ বিশ্বকাপে জার্মানির হয়ে জেতেন বিশ্বকাপ। ২০১৮ সালে বিশ্বকাপে ব্যর্থতা এবং ফেডারেশনের সঙ্গে নানা ঝামেলায় জড়ানোর পর জাতীয় দল থেকে অবসর নেন ওজিল। জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে গেছেন। এবার সেই যাত্রারও ইতি টানলেন সাবেক রিয়াল তারকা।

চোটের কারণে ফুটবলকে বিদায় জানানোর কথা জানিয়ে ওজিল মন্তব্য করেন, 'সবকিছু বিবেচনার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞবোধ করছি। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি চোটে ভুগছি। এটা আমার কাছে স্পষ্ট যে ফুটবলে আমার সময় শেষ।'

বিদায়ের মুহূর্তে নিজের পরিবার এবং বন্ধুদের অবদানকেও স্মরণ করেছেন ওজিল, 'বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার পরিবারের সদস্যদের এবং কাছের বন্ধুদের। প্রথম দিন থেকে ভালো এবং খারাপ সময়ে তারা আমার পাশে ছিলো এবং ভালোবাসা ও সমর্থন দিয়ে গিয়েছে।'

ভক্তদের ধন্যবাদ দিয়ে ওজিল যোগ করেন, 'আমার ভক্তদের ধন্যবাদ। যারা সব পরিস্থিতিতেই আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে।'

Related Topics

টপ নিউজ

ওজিল / জার্মানি ফুটবল দল / জার্মানি বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • হাঙ্গেরিকে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে জার্মানি
  • স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু স্বাগতিক জার্মানির

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net