Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সেরা হৃদয়

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
18 March, 2023, 06:25 pm
Last modified: 18 March, 2023, 06:34 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অভিষেক রাঙানো হলো না ১২ বছরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্যাটসম্যানের 
  • বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনাইদের
  • করণের 'সারজামিন' দিয়ে বলিউডে অভিষেক ইব্রাহিম আলী খানের, থাকছেন কাজলও

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সেরা হৃদয়

অভিষেকে ম্যাচে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তৌহিদ হৃদয়। হতে পারতেন ওয়ানডে ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরি করা ১৭তম ব্যাটসম্যান। কিন্তু তরুণ এই ব্যাটসম্যান তা পারেননি, ৪৬তম ওভারে হৃদয়ভঙ্গ হয় হৃদয়ের।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
18 March, 2023, 06:25 pm
Last modified: 18 March, 2023, 06:34 pm

একটি চার মারতে না পারার, দলকে না জেতাতে পারার আক্ষেপ কতোটা হতে পারে? এটার জন্য একজন মানুষ নিজেকে কতোটা বদলে ফেলতে পারেন? উত্তরে তৌহিদ হৃদয় ও তার বদলে যাওয়ার গল্পে চোখ রাখতে পারেন। তরুণ ডানহাতি এই ব্যাটসম্যান ২০২২ বিপিএলের ফাইনালে সুযোগ পেয়েও ফরচুন বরিশালকে জেতাতে না পেরে হতাশ হয়ে পড়েন। ভেতরে ভেতরে জ্বলা আক্ষেপের আগুন তাকে তাতিয়ে দেয়, ওখান থেকেই নিজেকে বদলে ফেলার চেষ্টার শুরু। 

সেই ফাইনাল হারের ক্ষত শুকাতে অনুশীলনে যে কঠোর পরিশ্রম করেছেন হৃদয়, সেটার ফল মিলেছে সর্বশেষ বিপিএলে। পাওয়ার হিটিংয়ে অভাবনীয় উন্নতি করা যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্বার পারফরম্যান্স করেন। দারুণ সব শটে অবাক করে দেওয়া হৃদয় ১৩ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ গড়ে ৪০৩ রান করেন, যা আসরের তৃতীয় সর্বোচ্চ। 

চোখ ধাঁধানো পারফরম্যান্সে ডাক মেলে বাংলাদেশ দলে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়ে যায়। তিন ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স করতে না পারলেও ব্যাটিংয়ের মনোভাব, শট বাছাই, লড়াইয়ের মানসিকতা দিয়ে মন জয় করে নেন। কদিন পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়ে এবার এই ফরম্যাটেও অভিষেক হয়ে গেল তার। যেখানে তিনি ঝলমলে এক ইনিংস খেলে হয়ে গেলেন অভিষেকে বাংলাদেশের সেরা। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষিক্ত হৃদয় পাঁচ নম্বরে নেমে ৮৫ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তার আগে অভিষেকে হাফ সেঞ্চুরি করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন। তবে রান করায় এ দুজনকে ছাড়িয়ে গেছেন হৃদয়। অভিষেকে সর্বোচ্চ ৬৩ রান করার রেকর্ড নাসিরের, এখন তা হৃদয়ের। 

চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ১২৫ বলে ১৩৫ রানের জুটি গড়া হৃদয় সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। হতে পারতেন ওয়ানডে ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরি করা ১৭তম ব্যাটসম্যান। কিন্তু ৪৬তম ওভারে আইরিশ পেসার গ্রাহাম হিউমের স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে যান হৃদয়। অভিষেক নার্ভাস নাইন্টিজে আউট হওয়া সপ্তম ব্যাটসম্যান তিনি। তার আগে এই অভিজ্ঞতা হয়েছে ইয়ইন মর্গান, ফিলিপ জ্যাকস, ভ্যান ডার ডুসেন, শামারা ব্রুকস ও স্টিফেন ফ্লেমিংয়ের। ওয়ানডে অভিষেকে ৯৯ রানে অপরাজিত থাকেন সংযুক্ত আরব আমিরাতের সপ্নিল পাতিল।   

Related Topics

টপ নিউজ

তৌহিদ হৃদয় / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / অভিষেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অভিষেক রাঙানো হলো না ১২ বছরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্যাটসম্যানের 
  • বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনাইদের
  • করণের 'সারজামিন' দিয়ে বলিউডে অভিষেক ইব্রাহিম আলী খানের, থাকছেন কাজলও

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net