Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বার্সার দিকে নকল টাকা ছুঁড়ে মারলেন বিলবাও সমর্থকরা

খেলা

13 March, 2023, 12:30 pm
Last modified: 13 March, 2023, 12:34 pm

Related News

  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?

বার্সার দিকে নকল টাকা ছুঁড়ে মারলেন বিলবাও সমর্থকরা

রেফারি কমিটিকে নিয়মিত টাকা দেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর থেকেই বার্সেলোনাকে কী শাস্তি দেওয়া হবে সেটি দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। ক্লাবটির সমর্থকদের জন্য বেশ কঠিন একটা সময় যাচ্ছে। 
13 March, 2023, 12:30 pm
Last modified: 13 March, 2023, 12:34 pm
বার্সা খেলোয়াড়দের দিকে নকল টাকা ছুঁড়ে মারছেন বিলবাও সমর্থকেরা। ছবি: সংগৃহীত

লা লিগায় জয় যাত্রা অব্যাহত থাকলেও মাঠের বাইরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। অ্যাথলেটিক বিলবাওকে তাদেরই মাঠে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদের ওপর ৯ পয়েন্টের লিড ধরে রেখেছে কাতালানরা। কিন্তু মাঠের বাইরের ঘটনায় জর্জরিত ক্লাবটি। 

রেফারি কমিটিকে নিয়মিত টাকা দেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর থেকেই বার্সেলোনাকে কী শাস্তি দেওয়া হবে সেটি দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। ক্লাবটির সমর্থকদের জন্য বেশ কঠিন একটা সময় যাচ্ছে। 

বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও বার্সার খেলোয়াড় কিংবা বোর্ড কর্মকর্তাদের যেভাবে বিদ্রূপ করলেন বাস্ক অঞ্চলের ক্লাবটির সমর্থকেরা, তাতে কখন ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরবেন এই চিন্তাতেই হয়তো মগ্ন ছিলেন বার্সা খেলোয়াড়রা। 

ম্যাচের আগেই বিলবাওয়ের সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, নকল টাকা ছুঁড়ে বার্সার দুর্নীতির বিপক্ষে প্রতিবাদ জানাবেন তারা। সেটি পূরণ করতেই ম্যাচের আগে সান মামেসের বাইরে নকল ব্যাংক নোট বিলি করেন তারা। 

সেগুলো নিয়েই গ্যালারিতে প্রবেশ করেন বাস্ক অঞ্চলের এই ক্লাবটির সমর্থকেরা। ম্যাচ চলাকালীন সেই নকল ব্যাংক নোট গুলো প্রদর্শন এবং ছুঁড়ে মারতে থাকেন বিলবাও সমর্থকরা। নোটের গায়ে বার্সার লোগোর সঙ্গে 'মাফিয়া' শব্দটি লেখা ছিলো। 

তবে শুধু যে বার্সেলোনার দিকেই ইঙ্গিত করে এই প্রদর্শনী ছিলো তা নয়, স্পেনের সবচেয়ে বড় এবং সফল ক্লাব রিয়াল মাদ্রিদের দিকেও বিলবাও সমর্থকদের ক্ষোভ প্রকাশ পেয়েছে। ম্যাচজুড়ে তাদের চিৎকার করে বলতে শোনা গিয়েছে, 'বার্সা কিংবা রিয়াল নয়, কেবলই অ্যাথলেটিক'। 

Related Topics

টপ নিউজ

বার্সেলোনা / দুর্নীতি / রেফারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net