Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
হাফ সেঞ্চুরি করে ফিরলেন সাকিবও

খেলা

টিবিএস রিপোর্ট
03 March, 2023, 04:40 pm
Last modified: 03 March, 2023, 06:48 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • ফের একশ’র আগে অলআউট জ্যোতিরা, এক ম্যাচ আগেই সিরিজ হার

হাফ সেঞ্চুরি করে ফিরলেন সাকিবও

তামিমের বিদায়ের পর সাকিবের পথচলাও দীর্ঘ হলো না। ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম হাফ সেঞ্চুরি করে বিদায় নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডারও।
টিবিএস রিপোর্ট
03 March, 2023, 04:40 pm
Last modified: 03 March, 2023, 06:48 pm

তামিম ইকবালের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে ইনিংসের চেহারা অনেকটাই পাল্টে দেন সাকিব আল হাসান। কিন্তু তামিমের বিদায়ের পর তার পথচলাও দীর্ঘ হলো না। ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম হাফ সেঞ্চুরি করে বিদায় নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডারও। ৬৯ বলে ৫টি চারে ৫৮ রান করে ইংলিশ পেসারের স্যাম কারানের চতুর্থ শিকারে পরিণত হন সাকিব। 

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যোগ দিয়ে লড়াই করছেন আফিফ হোসেন ধ্রুব। ৩৪ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান। মাহমুদউল্লাহ ২৬ ও আফিফ ১৮ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৯৬ বলে বাংলাদেশের দরকার আরও ১৭৪ রান। 

প্রতিরোধ গড়ে বিদায় নিলেন তামিম

বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৯ রানেই নেই ৩ উইকেট। বাংলাদেশ তখন অন্ধকারে, তা বলাই বাহুল্য। এমন সময়ে তামিম ইকবালের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। এ দুজনের দৃঢ়তায় অবস্থার উন্নতি হলো, স্কোরকার্ডে জমা হতে লাগলো রান। কিন্তু সিনিয়র এই দুই ক্রিকেটারের ব্যাটে যখন স্বপ্ন উঁকি দিতে শুরু করলো, তখনই এলো বিপদ। 

তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নিলেন তামিম, ভাঙলো তার এবং সাকিবের ৭৯ রানের জুটি। ফেরার আগে ৬৫ বলে ৪টি চারে ৩৫ রান করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। সাকিব ৪৩ ও মাহমুদউল্লাহ ৬ রানে ব্যাটিং করছেন। 

কারান তোপে ৯ রানেই তিন উইকেট নেই বাংলাদেশের

সামনে ৩২৭ রানের বিশাল লক্ষ্য, জিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন ম্যাচে বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ইংল্যান্ডের পেসার স্যাম কারানের আগুনে পুড়ে ছাড়খার বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের প্রথম ওভারেই লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তকে ফেরানো বাঁহাতি এই পেসার নিজের পরের ওভারে মুশফিকুর রহিমকে নিজের তৃতীয় শিকারে পরিণত করলেন। 

২ ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে মাঝ দরিয়ায় ফেলে দিয়েছেন কারান। শুরুর বিশাল ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টায় আছেন অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ৪ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০ রান। তামিম ৯ ও সাকিব ৭ রানে ব্যাটিং করছেন।   

Related Topics

টপ নিউজ

স্যাম কারান / বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • ফের একশ’র আগে অলআউট জ্যোতিরা, এক ম্যাচ আগেই সিরিজ হার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net