আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন রামোস
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেন কিংবদন্তি সের্হিও রামোস। ২০২২ বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই বর্ষীয়ান ডিফেন্ডারের। শেষ ষোলো থেকে বিদায় নেয় লুইস এনরিকের দল। এরপর পদত্যাগ করেন এনরিকে।
স্পেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন রামোস। দুটি ইউরো, একটি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্যারিয়ারও দারুণ সমৃদ্ধ তার।
স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও পিএসজির হয়ে খেলা এই সেন্টার ব্যাকের। ১৮০ টি ম্যাচ খেলে ২৩ গোল করেছেন রামোস।
স্পেনের হয়ে ২০২১ সালে সর্বশেষ খেলেছেন তিনি। জায়গা হয়নি ইউরো ২০২০ এবং ২০২২ বিশ্বকাপের দলে। লুইস এনরিকের সঙ্গে মনোমালিন্যর জন্যই জায়গা পাননি বলে ধারণা সবার।
স্পেনের বর্তমান কোচের পরিকল্পনায়ও তিনি নেই বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সের্হিও রামোস।
