Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
'মেসির জন্য বার্সার দরজা সব সময় খোলা'

খেলা

টিবিএস রিপোর্ট
23 February, 2023, 11:45 am
Last modified: 23 February, 2023, 12:34 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

'মেসির জন্য বার্সার দরজা সব সময় খোলা'

মেসি বার্সেলোনা ছাড়ার পর যে দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছিল কাতালান ক্লাবটি, সেখান থেকে টেনে তুলতে নিয়ে আসা হয় ক্লাব কিংবদন্তি জাভিকে। এখন পর্যন্ত বেশ ভালোই সামাল দিচ্ছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। 
টিবিএস রিপোর্ট
23 February, 2023, 11:45 am
Last modified: 23 February, 2023, 12:34 pm
মেসির বার্সায় ফেরার দরজা খোলা রেখেছেন জাভি। ছবি: এএফপি

বার্সেলোনার স্বর্ণযুগের অন্যতম দুই কান্ডারি তারা। একসাথে জিতেছেন অসংখ্য শিরোপা। মাঠে দুজন দুজনকে না দেখেও যেন দেখতে পেতেন। মেসি আর জাভির মধ্যের সম্পর্কটা তাই খেলার মাঠের বাইরেও মজবুত। 

মেসি বার্সেলোনা ছাড়ার পর যে দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছিল কাতালান ক্লাবটি, সেখান থেকে টেনে তুলতে নিয়ে আসা হয় ক্লাব কিংবদন্তি জাভিকে। এখন পর্যন্ত বেশ ভালোই সামাল দিচ্ছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। 

এদিকে লিওনেল মেসি এবং পিএসজির চুক্তি শেষ হবে সামনের জুনে। এখন পর্যন্ত চুক্তি নবায়নের কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। ভক্তরা আশায় বুক বেঁধেছেন, মেসি ফিরবেন তার ঘর বার্সেলোনায়। 

আর বার্সার দরজা যে মেসির জন্য সবসময় খোলা তা যেন আরেকবার মনে করিয়ে দিলেন জাভি, 'মেসির সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। সে যদি বার্সেলোনায় ফিরে আসে তাহলে দারুণ হবে। আমরা তাকে সবসময়ই স্বাগত জানাবো।' 

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে মেসির সম্ভাব্য গন্তব্যের মধ্যে তার ছেড়ে আসা ক্লাব বার্সা ছাড়াও আছে ইন্টার মায়ামির নাম। নিজের প্রথম ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজেও ফিরতে পারেন মেসি। কিন্তু বার্সেলোনা নিশ্চয়ই চাইবে না তাদের হারানো সম্পদকে ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে। 

জাভির কণ্ঠে একই সুর, 'সর্বকালের সেরা খেলোয়াড়কে দলে পেলে আমরা আনন্দিত হবো। সে যেকোনো দলকেই নিজের সামর্থ্য দিয়ে সাহায্য করতে পারবে।'

মেসির কাছের বন্ধু এবং বর্তমান বার্সেলোনা কোচের এমন ইতিবাচক মনোভাব দেখে বার্সা এবং মেসি ভক্তরা স্বপ্ন দেখতেই পারেন।  

Related Topics

টপ নিউজ

মেসি / জাভি / বার্সেলোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net