Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
02 February, 2023, 07:35 pm
Last modified: 02 February, 2023, 07:44 pm

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

নিজেদের সিরিজ ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সফরে পাচ্ছে না ইংল্যান্ড। এরপরও যে দল গড়েছে তারা, ঘরের মাঠেও কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশকে। 
টিবিএস রিপোর্ট
02 February, 2023, 07:35 pm
Last modified: 02 February, 2023, 07:44 pm

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।    তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পৌঁছাবে ইংলিশরা। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিজেদের সিরিজ ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সফরে পাচ্ছে না ইংল্যান্ড। এরপরও যে দল গড়েছে তারা, ঘরের মাঠেও কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশকে। 

টেস্ট অভিষেকে উজ্জ্বল পারফরম্যান্স করা ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদের জায়গা হয়েছে স্কোয়াডে। রেহানের মতো অভিষেকের অপেক্ষায় থাকা টম অ্যাবেলও ডাক পেয়েছেন। জস বাটলারের নেতৃত্বে দলে আছেন মইন আলী, স্যাম কারান, জফরা আর্চারের মতো পরীক্ষিত ক্রিকেটাররা।

পিএসএল খেলার কারণে বাংলাদেশ সফরে আসবেন না অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, জেমস ভিন্সরা। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। বাংলাদেশ সফরে থাকবেন না হ্যারি ব্রুক, অলিভার স্টোন, জো রুটরাও। 

ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ মার্চ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবার ঢাকা ফিরবে দুই দল। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। 

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড। 

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড ক্রিকেট দল / বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / স্কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net