Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2023, 07:25 pm
Last modified: 27 February, 2023, 06:31 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা সফল হতে চলেছে বাফুফের। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।
টিবিএস রিপোর্ট
17 January, 2023, 07:25 pm
Last modified: 27 February, 2023, 06:31 pm

বাংলাদেশে মেসিদের নিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই এমন আলোচনা। সেই আলোচনায় বেগ পেয়েছে, চেষ্টা সফল হতে চলেছে বাফুফের। আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।

মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আর্জেন্টিনার বাংলাদেশে আসা প্রায় চূড়ান্ত জানিয়ে তিনি বলেছেন, 'প্রায় চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনার প্রস্তাবিত সফর। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। জুনের ফিফা উইন্ডোতে আসতে চায় বলে আমাদের জানিয়েছে তারা। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে আগামী জুনে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে, এটা বলাই যায়।'

এর আগে ২০১১ সালে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেন মেসি-ডি মারিয়ারা। এবারও এই মাঠেই খেলা আয়োজন করার পরিকল্পনা বাফুফের। কিন্তু দেশের ফুটবলের প্রধানতম এই ভেন্যুতে সংস্কার কাজ চলছে। পুরো কাজ বাকি হতে এখনও বেশ বাকি।

কাজী সালাউদ্দিন অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজন করার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাফুফের পক্ষ দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে। বাফুফে প্রধান বলেন, 'ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। জরুরি ভিত্তিতে সব করে দিতে আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি, তারা রাজি হয়েছে।'

মেসিদের প্রতিপক্ষও এখনও চূড়ান্ত হয়নি। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, কোচের সঙ্গে আলোচনার প্রতিপক্ষ হিসেবে কয়েকটি দেশের নাম বাংলাদেশ দেবে আর্জেন্টিনা। সেখান থেকে একটি দল চূড়ান্ত করা হবে। বাফুফে সভাপতি বলেন, 'তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম আমাদের দেবে আর্জেন্টিনা। এরপর আমরা নামগুলো নিয়ে কাজ করে একটি দেশ ঠিক করবো।'
 

Related Topics

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / বাফুফে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net