Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
এক উইকেট পেতে ১২ বছরের অপেক্ষা!

খেলা

টিবিএস রিপোর্ট
22 December, 2022, 04:00 pm
Last modified: 22 December, 2022, 04:08 pm

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ

এক উইকেট পেতে ১২ বছরের অপেক্ষা!

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নেমে অবশেষে উইকেটের স্বাদ বুঝলেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাত।
টিবিএস রিপোর্ট
22 December, 2022, 04:00 pm
Last modified: 22 December, 2022, 04:08 pm
১২ বছর পর টেস্ট খেলতে নামা ভারতীয় পেসার জয়দেব উনাদকাত। ছবি: বিসিবি

অভিষেক সেই ২০১০ সালে। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট খেলার পর কেটে গেছে ১২ পর, উইকেটের স্বাদ নেওয়া হয়নি জয়দেব উনাদকাতের। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নেমে অবশেষে টেস্ট উইকেটের স্বাদ বুঝলেন ভারতীয় এই পেসার। অবিশ্বাস্য মনে হবে, এও সম্ভব নাকি! আদতে এই ১২ বছরে কোনো টেস্টই খেলেননি বাঁহাতি এই পেসার।

২০১০ সালে ভারত দলে যখন উনাদকাতের অভিষেক হয়, তখন দলের নিয়মিত সদস্য ছিলেন রাহুল দ্রাবিড়। সাবেক এই ব্যাটসম্যান এখন ভারতের প্রধান কোচ। দীর্ঘ এই সময়ে ভারত টেস্ট খেলেছে ১১৮টি। ১১৯তম টেস্টে এক সময়ের সতীর্থের তত্ত্বাবধানে অবশেষে অপেক্ষা ফুরালো উনাদকাতের। বাংলাদেশ ওপেনার জাকির হাসানকে ফিরিয়ে প্রথমবারের মতো টেস্ট উইকেট পাওয়ার উদযাপন করেন তিনি। 

এক টেস্ট থেকে আরেক টেস্ট খেলার মাঝে দীর্ঘ বিরতিতে রেকর্ডে নাম উঠে গেছে উনাদকাতের, ব্যবধান ১২ বছর ২ দিন। অবশ্য ভারত দলে লম্বা বিরতির দিক থেকে উনাদকাত দ্বিতীয়। সর্বোচ্চ বিরতির পর পরের টেস্ট খেলায় সবার ওপরে লালা অমরনাথ। প্রথম দুই টেস্ট খেলার ১২ বছর ১২৯ দিন পরের টেস্ট খেলেন তিনি। 

ভারতের ইফতিখার আলী খান পতৌদিও আছেন এই তালিকায়। ১৯৩৪ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলেন খেলেন পতৌদি। এরপর দীর্ঘ দিন খেলা হয়নি তার। ১২ বছর ১০ দিন পর ১৯৪৬ সালে আবার টেস্ট খেলতে নামেন পতৌদি। তবে লর্ডসে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষেই খেলেন তিনি।

ম্যাচের হিসাব করলে উনাদকাতের চেয়ে লম্বা বিরতিতে টেস্ট খেলেনি ভারতের আর কেউ। সব মিলিয়েই তার ওপরে আছেন আর একজন। একবার টেস্ট খেলে বাদ পরার পর দেশ খেলে ফেলে ১৪২টি টেস্ট, এরপর আবার টেস্ট খেলার সুযোগ পান ইংল্যান্ডের গ্যারেথ বেটি। ডানহাতি এই অফ স্পিনার ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেন। ২০১৬ সালে আবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ফেরেন তিনি। 

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্ট খেলা উনাদকাত সেই ম্যাচে বল হাতে খারাপ করেননি। ২৬ ওভার বোলিং করে সবচেয়ে কম ইকোনমিতে ১০১ রান খরচা করেন তিনি, কিন্তু পাননি কোনো উইকেট। এরপর থমকে যায় বাঁহাতি এই পেসারের ক্যারিয়ার। ১২ বছর পর ফিরে প্রথম উইকেটের স্বাদ নেওয়া উনাদকাত এবার আরও একটি উইকেট নিয়েছেন। ১৬ ওভারে ৫০ রানে তার শিকার ২ উইকেট।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / টেস্ট সিরিজ / জয়দেব উনাদকাত / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
  • বিসিবির অদ্ভুত বোলার মিরপুর স্টেডিয়ামে আর কতদিন
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সাকিবকে খেলানোর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net