Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
১৪৫ বছরের ইতিহাসে জাকিরের এই কীর্তি মাত্র দ্বিতীয়

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
17 December, 2022, 05:25 pm
Last modified: 17 December, 2022, 05:35 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে

১৪৫ বছরের ইতিহাসে জাকিরের এই কীর্তি মাত্র দ্বিতীয়

দলকে পথ দেখানোর মিশনে জাকির হাসান এমন এক ইনিংস খেললেন, তাতে ৪৭ বছরের পুরনো রেকর্ডে উঠে গেল তার নাম। গড়লেন আরেক কীর্তি, টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের দীর্ঘ ইতিহাসে যা আগে ঘটেছে মাত্র একবার। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
17 December, 2022, 05:25 pm
Last modified: 17 December, 2022, 05:35 pm
সেঞ্চুরির পর বিরাট কোহলির অভিনন্দন পান জাকির হাসান। ছবি: বিসিবি

প্রথম ইনিংসটা নিয়ে আক্ষেপ হতে পারে জাকির হাসানের। শুরু পেয়েও অভিষেক ইনিংসটা রাঙানো হয়নি বাংলাদেশের বাঁহাতি এই ওপেনারের। চরম হতাশার ব্যাটিংয়ে দলের ১৫০ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে ৪৫ বলে ২০ রান করে থামতে হয় তাকে। সেই জাকিরই দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে হয়ে উঠলেন ত্রাতা। 

বিশাল লক্ষ্যে জাকির জয়ের আশা না জাগাতে পারলেও দলকে পথ দেখানোর মিশনে এমন এক ইনিংস খেললেন, তাতে ৪৭ বছরের পুরনো রেকর্ডে উঠে গেল তার নাম। গড়লেন আরেক কীর্তি, টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের দীর্ঘ ইতিহাসে যা আগে ঘটেছে মাত্র একবার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৪ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেছেন জাকির। টেস্টের চতুর্থ ইনিংসে তার আগে কেবল একজন ওপেনার সেঞ্চুরি করার স্বাদ পেয়েছেন।

সেটাও ৪৭ বছর আগের ঘটনা। ১৯৭৫ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লিওনার্ড বাইচান। এতোদিন রেকর্ডটি তার দখলে ছিল। ৪৭ বছর পর এসে তার রেকর্ডে ভাগ বসালেন জাকির। ১৪৫ বছরে মাত্র দ্বিতীয়বারের মতো চতুর্থ ইনিংসে কোনো ওপেনারকে সেঞ্চুরি করতে দেখলো টেস্ট ক্রিকেট। 

বাংলাদেশের চরম ব্যর্থতায় প্রথম ইনিংসেই ২৫৪ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা, বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান। পাহাড় সমান এই লক্ষ্য পাড়ি দেওয়া প্রায় অসম্ভব বাংলাদেশের জন্য। ৪১৮ রানের বেশি তাড়া করে যে টেস্ট জেতার নজিরই নেই। 

অভিষেকেই সেঞ্চুরি করে চওড়া হাসি হাসলেন জাকির। ছবি: বিসিবি

আবার দুদিন ব্যাটিং করে ড্রয়ের পরিকল্পনা সাজানোরও সুযোগ নেই, দুদিন ব্যাটিং করতে পারলে বিশাল এই লক্ষ্যও হয়তো পাড়ি দেওয়া সম্ভব। সব মিলিয়ে চাপের বোঝা মাথায় নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশ। আর চাপের সময়ই মেলে সঠিক পথ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও জাকির। যা চতুর্থ ইনিংসে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সেরা। 

এই জুটি গড়ার পথে দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন। শান্ত ১৫৬ বলে ৭টি চারে ৬৭ রান করে থামলেও জাকির এগিয়ে যেতে থাকনে সেঞ্চুরির পথে, শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছান ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করলেন তিনি।

তবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার দিক থেকে জাকির বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান। তার আগে নিজেদের প্রথম টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছেন আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজু। ১০ বছর পর বাংলাদেশের কোনো ব্যাটসম্যান অভিষেক টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন। 

আগের তিনটি অভিষেক সেঞ্চুরি বিশেষ বিশেষ কারণে মাইলফলক হয়ে আছে। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই ম্যাচে ১৪৫ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম তোলেন বুলবুল। আশরাফুলের সেঞ্চুরিটি এখন অমর, অক্ষয়। ২০০১ সালে অভিষেক টেস্ট খেলতে নেমে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন তিনি। 

আবুল হাসান রাজুর কীর্তিও অমিলন। টেস্ট ক্রিকেট ইতিহাসেরই যা মাত্র দ্বিতীয় ঘটনা। ২০১২ সালে খুলনাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে ১১৩ রানের ইনিংস খেলেন ডানহাতি এই পেসার। তার আগে কেবল অস্ট্রেলিয়ার আলেক্সান্ডার ডাফের ছিল এই কীর্তি। তবে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেরা ইনিংসটা রাজুরই। জাকিরও অভিষেক সেঞ্চুরিতে ইতিহাসে নিজের নামটি খোদাই করে নিলেন। 

দারুণ সম্ভাবনা নিয়ে এবার বাংলাদেশ দলে জায়গা করে নেন জাকির। কিছুদিন আগে কক্সবাজারে ভারত 'এ' দলের বিপক্ষে ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ব্যাটিং করে মোকাবেলা করেন ৪০২ বল। এর আগে জাতীয় লিগেও তার ব্যাটে রানের ফোয়ারা বয়েছে। ৫৫.২৫ গড়ে করেছেন ৪৪২ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। 

গত বছর বাংলাদেশ ক্রিকেট লিগটা (বিসিএল) আরও মধুর কাটে জাকিরের। বিকেএসপি থেকে উঠে আসা নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের বয়সভিত্তিক পর্যায়ের এই সতীর্থ গত বিসিএলে ৯৯ গড়ে ৩৯৬ রান করেন। ঢাকা প্রিমিয়ার লিগেও উজ্জ্বল ছিলেন তরুণ এই বাঁহাতি ওপেনার, ৪২.৪০ গড়ে করেন ৬৩৬ রান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / জাকির হাসান / কীর্তি / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net