Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ভারতকে হোয়াইটওয়াশ করতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
10 December, 2022, 04:45 pm
Last modified: 10 December, 2022, 04:47 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

ভারতকে হোয়াইটওয়াশ করতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

খুনে ব্যাটিংয়ে ইতিহাস গড়ার পাশাপাশি ভারতকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন ইশান কিশান, সেঞ্চুরি করেছেন কোহলিও। বোলারদের দুঃস্বপ্নের দিনে কয়েকটি অস্বস্তির রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
10 December, 2022, 04:45 pm
Last modified: 10 December, 2022, 04:47 pm

প্রথম দুই ওয়ানডে জিতে উড়ছিল বাংলাদেশ। আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশের সামনে আসে ভারতকে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে হোয়াইটওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্য নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামে তারা। কিন্তু এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করতে নেমে ভারতের শাসনে দিশেহারা ঘরের মাঠের দলটি। ইশান কিশানের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি ও বিরাট কোহলির সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত। 

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা ভারত ৮ উইকেটে ৪০৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে। ভারতের ওয়ানডে ইতিহাসের এটা চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। বোলারদের দুঃস্বপ্নের দিনে কয়েকটি অস্বস্তির রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের। প্রথমবারের মতো ওয়ানডেতে কোনো দলের বিপক্ষে ৪০০ রান হজম করলো তারা। 

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ইংল্যান্ডের। ২০০৫ সালে নটিংহ্যামে ৩৯১ রান করে ইংল্যান্ড। ঘরের মাঠের বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছিল ভারতেরই। ২০১১ বিশ্বকাপে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৭০ রান তোলে মহেন্দ্র সিং ধোনির দল। 

কোহলিদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও এক ইনিংস পেই তা বিবর্ণ হয়ে উঠেছে। ৪১০ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিয়ে জয় পাওয়া যে অনেক দূরের পথ, সেটা বলাই বাহুল্য। এ ছাড়া এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়া ৩১৯ রানের। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২ রান তুলে জেতে তারা। এ ছাড়া ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহই ৩৩৩ রান, ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতকে রান পাহাড়ে তোলার পথে নেতা হয়ে ব্যাট চালান ২৪ বছর বয়সী ব্যাটসম্যান ইশান কিশান। বাঁহাতি এই ব্যাটসম্যান ওয়ানডে ইতিহাসের দ্রুততম ও সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। খেলেন ১৩১ বলে ২৪টি চার ও ১০টি ছক্কায় ২১০ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে বিরাট কোহলির সঙ্গে ২৯০ রানের জুটি গড়েন তিনি। যা বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে যেকোনে দলের সর্বোচ্চ রানের জুটি। 

ভারতের হয়ে কিশানের পর কেবল কোহলি রান করতে পেরেছেন। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ৯১ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন। ওয়ানডেতে এটা তার ৪৪তম সেঞ্চুরি। এ ছাড়া ওয়াশিংটন সুন্দর ৩৭ ও অক্ষর প্যাটেল ২০ রান করেন। শেষ দিকে গিয়ে দ্রুত উইকেট হারায় সফরকারীরা, না হলে সংগ্রহ আরও বড় হতে পারতো। 

বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে এদিন ঝড় বয়ে যায়। বিশেষ করে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে বেশি পরীক্ষা দিতে হয়েছে। তাসকিন ২ উইকেট পেলেও ৯ ওভারে খরচা করেন ৮৯ রান। এবাদত ৯ ওভারে ৮০ রানে ২ উইকেট নেন। সবচেয়ে কম রান খরচা করেছেন এক উইকেট নেওয়া মুস্তাফিজর রহমান। ১০ ওভারে ৬৬ রান তিনি। 

ব্যাটিং ঝড়ের মাঝে সাকিব আল হাসানও ভালো করেছেন। অভিজ্ঞ এই স্পিনার ১০ ওভারে ৬৮ রানে ২ উইকেট নেন। ১ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে খরচা করেন ৭৬ রান। আফিফ হোসেন ধ্রুব এক ওভারে ১৪ রান খরচা করেন, মাহমুদউল্লাহ রিয়াদ দেন ১১ রান।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net