Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
দাপট দেখালো কানাডা, জিতলো বেলজিয়াম

খেলা

টিবিএস রিপোর্ট
24 November, 2022, 07:05 am
Last modified: 24 November, 2022, 11:57 am

Related News

  • টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
  • যে ট্রফি বদলে দিয়েছে মেসিকে
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের

দাপট দেখালো কানাডা, জিতলো বেলজিয়াম

শক্তি-সামর্থ্যে কানাডার চেয়ে অনেক এগিয়ে বেলজিয়াম, র‌্যাঙ্কিংয়েও অনেক তফাৎ। কিন্তু মাঠে রাজত্ব করতে দেখা গেল কানাডাকে। যদিও পেনাল্টি মিস ও ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ হাসি হাসা হয়নি তাদের।
টিবিএস রিপোর্ট
24 November, 2022, 07:05 am
Last modified: 24 November, 2022, 11:57 am

ম্যাচের পরিসংখ্যানে চোখ রাখলে ফলাফল অবিশ্বাস্য মনে হতে পারে। ম্যাচ শুরুর বাঁশি থেকে শেষ পর্যন্ত; পুরোটা সময় দাপট দেখালো কানাডা। একের পর এক আক্রমণে বেলজিয়ামের রক্ষণভাগ কাঁপিয়ে দিলো উত্তর আমেরিকার দেশটি। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় জালের ঠিকানা মিললো না। এমনকি পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারলো না তারা। পেনাল্টি বাঁচিয়ে বেলজিয়ানদের নায়ক হলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কানাডার দাপট সামলে গোছালো আক্রমণে কাঙ্খিত জয় তুলে নিয়েছে বেলজিয়াম। 

আহমেদ বিন আলী স্টেডিয়ামে কানাডাকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছে বেলজিয়াম। পুরোটা সময় কানাডার আক্রমণ সামলাতে ব্যস্ত থাকা বেলজিয়ামের পক্ষে একমাত্র গোলটি করেন মিচি বাতসুয়াই। প্রথমার্ধের শেষ মুহূর্তে তার করা গোলের ব্যবধান ধরে রেখে হাসিমুখে মাঠ ছাড়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি। 

শক্তি-সামর্থ্যে কানাডার চেয়ে অনেক এগিয়ে বেলজিয়াম, র‌্যাঙ্কিংয়েও অনেক তফাৎ। কানাডার চেয়ে ৩৯ ধাপ এগিয়ে তারা, কিন্তু ম্যাচে দেখা গেছে উল্টোটা। কাগজে-কলমের পার্থক্যকে দূরে সরিয়ে রেখে গতবারের সেমি-ফাইনালিস্টদের শাসন করে গেছে কানাডা। বল দখলের লড়াইয়ে বেলজিয়াম এগিয়ে থাকলেও আক্রমণে সেরা দলের নাম কানাডা। গোলমুখে ২২টি শট নেয় তারা, ৩টি ছিল লক্ষ্যে। সেখানে বেলজিয়াম শট নেয় ৯টি, যার ৩টি ছিল লক্ষ্যে।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো কানাডা। ডি-বক্সে হাত দিয়ে বল ছুঁয়ে হলুদ কার্ড দেখেন বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাসকো, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কানাডার আলফুস ডেভিসের নেওয়া দুর্বল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বেলজিক গোলরক্ষক থিবো কোর্তোয়া। শুরুর চাপ কাটিয়ে ২২তম মিনিটে দারুণ একটি আক্রমণ সাজায় বেলজিয়াম। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ইডেন হ্যাজার্ড ডি-বক্সে বল বাড়ান ইউরি তিলেমান্সকে। তার পাস থেকে শট নেন বাতসুয়াই, কর্নারের বিনিময়ে বাঁচে কানাডা।

মনে হয়েছিল খেলায় ফিরেছে বেলজিয়াম। আদতে তা নয়, উল্লেখযোগ্য ওই এক আক্রমণেই তা সীমাবদ্ধ থাকে। কানাডার আক্রমণ সামলাতেই সময় পেরিয়ে যায় তাদের। প্রথমার্ধে কানাডা ৪৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৪টি শট নেয় কানাডা। বিপরীতে বেলজিয়ামের শট ছিল মাত্র ৪টি। যদিও এর মাঝেই আসল কাজটি সেরে নেয় তারা। ৪৪তম মিনিটে মাঝমাঠের অনেক আগে থেকে উঁচু করে থ্রু বল বাড়ান টবি আল্ডারভাইরেল্ড, আর প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান বাতসুয়াই।

পিছিয়ে পরে কানাডার আক্রমণের ধার যেন আরও বাড়ে। দুই মিনিট পরই দুর্দান্ত আক্রমণ সাজায় তারা। কিন্তু নিজেদের ভুলেই সমতায় ফেরা হয়নি তাদের। সতীর্থের ক্রস ছয় গজ বক্সের বাইরে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তাহোন বিউকানান। বিরতির পরও দাপট দেখিয়ে খেলতে থাকে কানাডা। ৪৮তম মিনিটে দারুণ পজিশনে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ৬৬ ও ৬৮তম মিনিটে দুটি পাল্টা আক্রমণ করে বেলজিয়াম; কিন্তু অসাধারণ দুটি ট্যাকলে তাদেরকে শট নিতেই দেয়নি কানাডা। এই দুই আক্রমণ রুখে আবারও দাপট দেখাতে শুরু করে কানাডা। কিন্তু বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়া দলটির কোনো চেষ্টাই কাজে আসেনি, মেলেনি গোলের দেখা।

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ / বেলজিয়াম ফুটবল দল / কানাডা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
  • যে ট্রফি বদলে দিয়েছে মেসিকে
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net