Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ভুলে ভরা বিশ্বকাপে এবারও পাল্টালো না বাংলাদেশের গল্প

খেলা

শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
07 November, 2022, 03:10 pm
Last modified: 08 November, 2022, 08:55 am

Related News

  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ইরানে কৌশলগত পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র, মিত্রদের আশঙ্কা বাড়ছে
  • ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’: ট্রাম্পের ভুলভাল বকা ক্রমেই বাড়ছে
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন

ভুলে ভরা বিশ্বকাপে এবারও পাল্টালো না বাংলাদেশের গল্প

কোহলির ফেইক ফিল্ডিং বিতর্ক কিংবা ভেজা মাঠের 'বাধার' চাইতে নিজেদের মানসিকতাকেই দায়ী করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। শান্তও বলছেন, দল হিসেবে খেলতে পারেনি বাংলাদেশ; কোনো ব্যক্তির ভুলে নয় বরং দল হিসেবে খেলতে না পারাটাই ছিলো ম্যাচ হারের কারণ।
শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
07 November, 2022, 03:10 pm
Last modified: 08 November, 2022, 08:55 am
ছবি: সংগৃহীত

অলিখিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে না পারার আক্ষেপের সাথে সাথে কিছু ইতিবাচক দিকও সাথে নিয়েই দেশে ফিরবে সাকিব বাহিনী। তবে সেমি-ফাইনালের এত কাছে এসেও তা স্পর্শ করতে না পারার আক্ষেপ-হতাশার রেশ কাটতে কিছুটা সময় তো লাগবেই খেলোয়াড় ও ভক্তদের!

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথমবারের মতো দুটি ম্যাচ জয়ের অর্জন সেই হতাশায় ক্ষতে সামান্য হলেও শান্তির প্রলেপ দেবে। এ যেন একটি গ্লাসের অর্ধেক খালি আর অর্ধেক পূর্ণ থাকার সেই উদাহরণকেই মনে করিয়ে দেয়! জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে হারানোর হিসাবটা আগেই কষে রেখেছিলেন সাকিব বাহিনীর ভক্তরা, ক্রিকেটীয় শক্তিমত্তার বিচারে বাংলাদেশই ছিলো ফেভারিট। কিন্তু এই দুটি ম্যাচে জয়ের পাশাপাশি স্বপ্ন ছিল ভারত, পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার মধ্যে যেকোনো একটিকে হারিয়ে সেমিফাইনালে যাবার লড়াইয়ে থাকবে বাংলাদেশও।

দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে এসেও শেষ রক্ষা হয়নি। এদিকে পাকিস্তানের কাছেও হার ব্যাটিং ব্যর্থতায়। এ পরাজয়সমূহের পেছনে রয়েছে খুবই ছোট ছোট কারণ, যেগুলো বাংলাদেশ ক্রিকেট দলের পুরোনো সঙ্গী। ক্যাচ মিস, ডিরেক্ট থ্রোতে রানআউট মিস, চাপের মুখে ভেঙ্গে পড়া, এক উইকেট হারানোর পরপরই মোমেন্টাম নষ্ট হয়ে দিশেহারা হয়ে পড়া কিংবা আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের পর দলের মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া- এ সমস্যাগুলো বাংলাদেশ দলের জন্য নতুন নয়।

পাকিস্তানের বিপক্ষে ভালো শুরুর পরেও মাত্র ১২৮ রানের টার্গেট দিতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৭০ রান তোলার পর শেষ ১০ ওভারে সাকুল্যে ওঠে ৫৭ রান! অধিনায়ক সাকিব আল হাসানের বিতর্কিত আউটের সিদ্ধান্ত পরবর্তীতে ব্যাটসম্যানদের চাপে ফেলেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ওপেনার নাজমুল হাসান শান্তর দাবি- সাকিবের আউটটি অন্যায্য ছিল তা বুঝতে পারলেও ব্যাটসম্যানদের মনোযোগ ঠিকই ছিল। কিন্তু তবুও দলীয় সংগ্রহ ১৪০'র ঘরে না নিয়ে যেতে পারায় হতাশ ব্যাটসম্যানরাও।

ছোট টার্গেট ডিফেন্ড করতে গেলে যে ভালো বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংও করতে হয়, সেখানেই ব্যর্থ বাংলাদেশ। প্রথম ওভারেই তাসকিনের বলে রিজওয়ানের সহজ ক্যাচ মিস করেন উইকেটকিপার সোহান। দিনটি যে বাংলাদেশের নয় তা যেন অ্যাডিলেডের আনাচে-কানাচে উচ্চারিত হচ্ছিল! ভারতের বিপক্ষেও ছোট ছোট ভুলেই ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে এক পাশে লিটন দাসের দুর্দান্ত শুরুকে অপর পাশ থেকে আপাতদৃষ্টিতে কোনো সাহায্যই করতে পারেননি নাজমুল হাসান শান্ত। লিটনের রান যখন ২১ বলে ৫০, শান্ত তখন অপর প্রান্তে ১৬ বলে ৭ রান নিয়ে! বড় রান তাড়া করতে নেমে এটি একটু হলেও দলকে চাপে ফেলেছে।

বৃষ্টি আইনে লক্ষ্য যখন নেমে আসে ৯ ওভারে ৮৫ রানে, হাতে তখনও উইকেট ১০ টি। লিটন দাস আউট হওয়ার পরেও সবার ধারণা ছিল বাকি ব্যাটসম্যানরা সামলে নেবেন। কিন্তু সেই পুরনো রোগ আরেকবার নাড়া দেয় ব্যাটিং লাইনআপকে। স্ট্রাইক রোটেট করার বদলে চার-ছয়ে ম্যাচ শেষ করার তাড়নায় একের পর এক উইকেট হারিয়ে লক্ষ্যের মাত্র ৫ রান আগে থামে বাংলাদেশের ইনিংস।

ভারতকে আরেকবার বাগে পেয়েও হারাতে না পারার তালিকায় যোগ হয় এই ম্যাচও। কোহলির ফেইক ফিল্ডিং বিতর্ক কিংবা ভেজা মাঠের 'বাধার' চাইতে নিজেদের মানসিকতাকেই দায়ী করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, এই ধরনের ম্যাচ কিভাবে জিততে হয় সেটিই এখনো পর্যন্ত শেখেনি তার দল। শান্তও বলছেন, দল হিসেবে খেলতে পারেনি বাংলাদেশ; কোনো ব্যক্তির ভুলে নয় বরং দল হিসেবে খেলতে না পারাটাই ছিলো ম্যাচ হারের কারণ।

অস্ট্রেলিয়া থেকেও সেই একই মাথাব্যথা নিয়ে দেশে ফিরতে হচ্ছে অধিনায়ক সাকিব ও তার টিম ম্যানেজমেন্টকে। খুব সামান্য ভুলে এর আগেও এরকম ম্যাচ হারের অভিজ্ঞতা তো নতুন নয়! ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর বসার আগে যে সময়টুকু পাচ্ছে দল, তার মধ্যে এই ভুল গুলো দূর করতে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কী পদক্ষেপ নেন, সেটিই এখন দেখার বিষয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টাইগার দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ / পরাজয় / ভুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ইরানে কৌশলগত পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র, মিত্রদের আশঙ্কা বাড়ছে
  • ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’: ট্রাম্পের ভুলভাল বকা ক্রমেই বাড়ছে
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net